টানা ৩০ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:০৬ পিএম

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। একাদশে নিয়মিত পাঁচ ফুটবলারকে না পেলেও আলবেসিলেস্তাদের দলগত নৈপুণ্যে এদিন পাত্তাই পায়নি ভেনেজুয়েলা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে স্কালোনির শিষ্যরা। ৩৫ মিনিটের মাথায় ডি পলের ক্রসে পা ছুঁইয়ে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেন নিকলাস গনজালেস। 

৭৯ মিনিটে আবারও ডি পলের বাড়ানো বলে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন কোপা আমেরিকা জয়ের নায়ক ডি মারিয়া। 

পরে ম্যাচের পূর্ণতা আসে ৮২ মিনিটে, বক্সের ভেতরে ডি মারিয়ার লব করা পাস থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

image

 

এই জয়ের মাধ্যমে সব আসর মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকলো আলবিসেলেস্তিরা। কোচ লায়োনেল স্কালোনির অধীনে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে মেসিরা।

আজীবন উইঙ্গার আর আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা মেসিকে এই ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন স্কালোনি। নতুন ভূমিকায় যথারীতি সপ্রতিভ ছিলেন মেসিও। 

এ নিয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই রইলো আর্জেন্টিনা। আর এক ম্যাচ বেশি খেলা ভেনেজুয়েলা ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রইলো সবার নিচে। 

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর