দুর্ঘটনার দুইদিন পর মৃত্যু হলো কলম্বিয়ান ফুটবল তারকার

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৯:১৬ পিএম

গাড়ি দুর্ঘটনায় ৫৫ বছর বয়সে মারা গেছেন কলম্বিয়ার মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক ফ্রেডি রিংকন। তিনি দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সপ্তাহের শুরুতে ক্যালি শহরে একটি বাসের সাথে ধাক্কা লাগে রিংকনের গাড়ির। চালকের আসনে ছিলেন রিংকন নিজেই। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারও করেন রিংকনের। কিন্তু সব চেষ্টা বৃথা গেল।

ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর লরেনো কুইন্তেরো বলেন, আমাদের টিমের সব প্রচেষ্টা সত্ত্বেও মারা গেলেন রিংকন।

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুয়েনাভেন্তুরায় জন্মগ্রহণকারী রিনকন খেলোয়াড়ি জীবনে পরিচিত ছিলেন ‘কলোসাস’ নামে। ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী কলম্বিয়া দলের তারকা ছিলেন তিনি।

আরও পড়ুন: ড্র করে সেমিফাইনালে লিভারপুল

ক্যারিয়ারের বিশাল একটি সময় তিনি পার করেছেন ব্রাজিলে। খেলেছেন পালমেইরাস ও করিন্থিয়ান্সে। যেখানে তিনি ২০০০ সালে জয় করেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেন রিংকন। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি।


একাত্তর/আরএ

দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর