শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আঙুলের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। এমতাবস্থায় তার পরিবর্তে প্রথম টেস্টে দলে ডাক পেয়েছেন আরেক স্পিনার নাইম হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ৮ মে ঢাকা পৌঁছাবে শ্রীলংকা দল।
শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ২৪ এপ্রিল ১৬ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি।
আরও পড়ুন: প্রথম নারী পরিচালক নিয়োগ দিলো ব্রাজিল
বাংলাদেশ দল: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
একাত্তর/আরএ
