ঢাকা টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ মে ২০২২, ১০:৪৬ এএম

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

সোমবার (২৩ মে) সকালে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ রেফারি ক্রিস ব্রড টস জয়ের কথা বলা মাত্র নিজের সিদ্ধান্ত জানাতে দেরি করেননি মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক চটপট জানিয়ে দিলেন, ব্যাট করবেন তারা।

বাংলাদেশ-শ্রীলঙ্কার সবশেষ দুই সিরিজই শেষ হয়েছিল একই ধারায়। প্রথম টেস্ট হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। এবারও প্রথম টেস্ট ড্র হয়েছে চট্টগ্রামে। অপেক্ষা এখন মিরপুর টেস্টের।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী। চট্টগ্রাম টেস্ট চলার সময়ই চোটে ছিটকে যান শরিফুল ইসলাম। ওই টেস্টে পাওয়া চোটে ম্যাচের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই টেস্ট তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজেও নেই এই দুজন।

এদিকে চট্টগ্রাম টেস্ট শেষে শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেছিলেন, মিরপুর টেস্টে তিন স্পিনার নিয়ে মাঠে নামবেন তারা। তবে একাদশের গঠন দেখা গেল এক রকমই, দুই পেসার ও দুই স্পিনার। তবে বদলে গেল মুখ। লাসিথ এম্বুলদেনিয়ার জায়গায় সুযোগ পেলেন আরেক বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।

টেস্টে সময় যত গড়াবে, উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হবে বলে ধারণা মুমিুনুলের। তাই প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে চান বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা।


একাত্তর/এসজে

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর