টেস্ট দলের অধিনায়ক সাকিব

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৫৫ পিএম

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

একইসাথে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছেন লিটন দাসকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মুমিনুল হক টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়কের জন্য বোর্ডের নজরে ছিলেন বেশ কয়েকজন।

সিনিয়র-জুনিয়রদের মিশেলে তৈরি বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

তবে আগে থেকেই টেস্ট দলের দায়িত্বভার বুঝিয়ে দিতে সাকিবকে সবার চেয়ে এগিয়ে রেখেছিলো বোর্ড, বিভিন্ন সময়ে ইঙ্গিত মিলেছিলো বোর্ড কর্তাদের ভাষ্যেও।

২০১৯ সালে ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে।

আরও পড়ুন: বিকেলে মাঠে নামছে ব্রাজিল, নাও খেলতে পারেন নেইমার

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও, ফিরে পাননি হারানো জায়গা। মুমিনুলের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ফের সে সম্ভাবনা জাগে।


একাত্তর/আরএ

উত্তর আমেরিকার মাঠে ফুটবল বিশ্বকাপ শুরু হতেই বড়সড় এক ধাক্কা খেল ব্লু সামুরাইরা। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাপানের অধিনায়ক ও লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। তবে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর