বর্ষসেরা ওয়ান-ডে একাদশের ক্যাপ পেলো মুশফিক

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:৩৩ পিএম

গত বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় কাটান মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন।

দারুণ এই ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন অনেক আগেই, এবার উপহারটি বুঝে পেলেন মুশফিকুর রহিম। ২০২১ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেই দলের সদস্য হিসেবে বিশেষ স্মারক ক্যাপ দেওয়া হয়েছে সবাইকে। স্মারক ক্যাপটি পেয়েই মাথায় তুলেছেন মুশফিক, ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

২০২১ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের ক্রিকেটারদের আধিপত্য ছিল। মুশফিক ছাড়াও একাদশে রাখা হয় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। একাদশের অন্যান্য সদস্যের মতো বাংলাদেশের এই দুই ক্রিকেটারকেও স্মারক ক্যাপ উপহার দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এর আগে, জানুয়ারিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। পাঁচ মাস পরে এসে স্মারক ক্যাপ দেওয়া হলো একাদশের ক্রিকেটারদের। ক্যাপের ওপরে লেখা, 'আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার'।' ক্যাপ পরে ছবি তুলে তা ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন মুশফিক। ছবিটি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'আলহামদুলিল্লাহ।'

গত বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় কাটান মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাপ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন। যা ছিল বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ। এ সময় গ্লাভস হাতে সেভাবে দায়িত্ব পালন না করলেও আইসিসির বর্ষসেরা একাদশে তাকেই উইকেটরক্ষক করা হয়। 

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ভানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।  


একাত্তর/এসএ

সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
বর্ষসেরা ফুটবলার পুরস্কার ‘দ্য বেস্ট’ ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ১১ জন ফুটবলার।
কখনো ক্লোজড ডোর, কখনো ওপেন প্র্যাকটিস... প্রশ্ন হলো, এশিয়া কাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন তো শান্ত, মুশফিকরা? শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বোলিং বৈচিত্র্য কি চাপে ফেলবে টিম বাংলাদেশকে?...
নিজের আদর্শ ভারতের বিরাট কোহলি আর বাংলাদেশের মুশফিকুর রহিম। টাইগার টেস্টে দলে ডাক পাবার এমন কথাই জানিয়েছেন শাহাদাত হোসেন দিপু। বলেছেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান ওদের মত। ২১ বছর বয়সী এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর