কোহলি আর মুশফিককে আদর্শ মানেন নবাগত দিপু

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৮:০৬ পিএম

নিজের আদর্শ ভারতের বিরাট কোহলি আর বাংলাদেশের মুশফিকুর রহিম। টাইগার টেস্টে দলে ডাক পাবার এমন কথাই জানিয়েছেন শাহাদাত হোসেন দিপু। বলেছেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান ওদের মত। 

২১ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের আশাটাও বড়। চট্টগ্রামের এই ক্রিকেটার জানিয়েছেন, মিরপুরে আফগানদের বিপক্ষে ছড়ি ঘুরাবে স্বাগতিক দলই।

একগাদা ক্যামেরার ল্যান্স। লাইট-অ্যাকশন...। তারপর সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। জাতীয় দলে নিজের প্রথম দিনেই মহাচাপে থাকার কথা শাহাদাত দিপুর। কিন্তু হলো তার উল্টো, জড়তাতো ছিলোই না, বরং কঠিন কঠিন সব প্রশ্নে দিপুর ঠান্ডা মাথার হুক-পুল। 

image

বিরাট কোহলি কিংবা মুশফিক যার আদর্শ তার আত্মবিশ্বাসটাও হবার কথা অন্যরকম। ক্যামেরার সামনে দিপুর জড়তা যেমন ছিলো না, তেমনি জাতীয় দলে প্রথম দিনের অনুশীলনেও ছিলেন নজরকাড়া। নেটে খেলেছেন দারুণ সব স্ট্রোক; দূর থেকে দেখছিলেন হেড কোচ হাথুরু। আফগানদের বিপক্ষে সিরিজ ঘিরে শুরু থেকেই যেনো শতভাগ প্রস্তুত দিপু। 

স্কুল ক্রিকেট থেকে অনুর্ধ্ব-১৯, অনুধ্ব-১৯ থেকে এইচপি, 'এ' দল হয়ে জাতীয় দলে শাহাদাত হোসেন দিপু। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ দলের সিরিজে দুই ফিফটিতে নজর কেড়েছেন নির্বাচকদের। প্রথম শ্রেনীর ক্রিকেটের ছোট্ট ক্যারিয়ারে দিপুর পরিসংখ্যান দারুণ। 

২০ ম্যাচে রান ১২৬৫, ১০ ফিফটি আর দুই হাফসেঞ্চুরি। লাল বলে ৪ কিংবা ৫ নম্বর পজিশনে খেললেও সাদা বলে সবশেষ প্রিমিয়ারে নেমেছিলেন ওপিনংয়ে। সেখানে ১৩ ম্যাচে ৪৮০ রান করেছেন ৩৭ গড়ে। 

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক কদিন আগেই স্ট্যাটাসে দিপুকে নিয়ে লিখেছিলেন, ও আগামীর ভবিষ্যত। সঙ্গে এও জানিয়েছিলেন ও নাকি হবে লম্বা রেসের ঘোড়া। 

রাজ্জাক নিজেও হয়তো ভাবেননি এত দ্রুত দিপুকে দেখা যাবে জাতীয় দলে। নির্বাচকরা আস্হা রেখেছেন এখন প্রতিদানটা তাকেই দিতে হবে। 


একাত্তর/এআর

কখনো ক্লোজড ডোর, কখনো ওপেন প্র্যাকটিস... প্রশ্ন হলো, এশিয়া কাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন তো শান্ত, মুশফিকরা? শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বোলিং বৈচিত্র্য কি চাপে ফেলবে টিম বাংলাদেশকে?...
এডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে নাকানিচুবানির হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটের কর্তারা। দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে রীতিমতো শঙ্কিত বোর্ড। আগামীতে রোহিতরা...
ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ব্যাটার ভিরাট কোহলি আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় এই ব্যাটার। সাম্প্রতিক...
গত বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় কাটান মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন।দারুণ এই ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন অনেক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর