দারুণ জয়ের পর জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেল সোহান

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১০:২৭ এএম

অধিনায়ক হিসেবে প্রথম মিশন শেষ করার আগেই জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নুরুল হোসেন সোহান।

প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেয়ে জিম্বাবুয়ে সফরে যান নুরুল হাসান সোহান। নিজের শতভাগ দিয়ে বড় এই দায়িত্ব পালন করার কথা জানিয়ে গিয়েছিলেন এই সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। প্রথম টি-টোয়েন্টিতে মেলে প্রমাণও, দল হারলেও নেতার মতোই ব্যাটিং করেন সোহান। কিন্তু তারই সিরিজের বাকি ম্যাচগুলোয় আর খেলা হচ্ছে না।

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সোহান। রোববার (৩১ জুলাই) মধ্যরাতে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহান ছিটকে যাওয়ায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কে নেতৃত্ব দেবেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল সোহানের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। কেবল জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো থেকেই নয়, আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

রোববার হারারে স্পোর্টস ক্লাবে দারুণ জয়ে সিরিজে ফেরার ম্যাচে বাঁ তর্জনীতে চোট পান সোহান। দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদের বলে কিপিং করার সময় চোট পান তিনি। পরে তার আঙুল এক্স-রে করা হয়, রিপোর্টে চিড় ধরা পড়ে। 

এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। বিসিবির পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, 'আমরা তার আঙুল এক্স-রে করিয়েছি, তাতে তার বাঁ হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এমন চোট কাটিয়ে উঠতে সাধারণ তিন সপ্তাহের মতো সময় লাগে। যে কারণে শেষ টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সে ছিটকে গেছে।'

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে দারুণ সফল ছিলেন সোহান। বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জয় যখন ক্রমেই দূরে সরে যাচ্ছিল, ব্যাট হাতে ঝড় তুলে তিনিই স্বপ্ন জাগান। দলকে না জেতাতে পারলেও নেতার ভূমিকা ঠিকভাবেই পালন করেন তিনি। ২৬ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। 


একাত্তর/এসএ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর