সিরিজ থেকেই ছিটকে গেল লিটন

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৯:৩৯ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা ওপেনার লিটন কুমার দাস। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। 

শুক্রবার (৫ আগস্ট) প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান লিটন। ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়তে হয়। এরপর জানা যায়, হ্যামস্ট্রিং চোটের শিকার লিটন, আর মাঠে নামা হবে না এই ম্যাচে। 

দুর্ভাগ্য মেনে নিয়ে লিটনকে ছাড়াই তাই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩০৩ রানের পুঁজি নিয়ে দল হেরেও গেছে প্রথম ওয়ানডে। এরপর এল লাগাতার দুঃসংবাদ। এই চোট লিটনকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। সিরিজের বাকি দুই ম্যাচেও লিটন তাই থাকবেন দর্শকের ভূমিকায়, আজকের ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের মত।

লিটনের ছিটকে পড়া দ্বিধাহীনভাবে দলের জন্য বড় এক দুঃসংবাদ। জিম্বাবুয়ের বিরুদ্ধে চেনা ছন্দে নেই টাইগাররা। খর্বশক্তির দলটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। তবে ওয়ানডেতে টাইগারদের দুরন্ত ছন্দের কারণে আশা করা হচ্ছিল, অন্তত এই সিরিজে দাপট দেখাবে টাইগাররা। তবে প্রথম ওয়ানডেতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়েছে। 

লিটনবিহীন বাংলাদেশ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় কি না, তা এখন দেখার বিষয়। 


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর