ক্রিকেটে অদ্ভুত এক কাণ্ড, দুই বলে হ্যাটট্রিক

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:২৭ পিএম

ক্রিকেটকে যেমন বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা, তেমনি বলা হয় প্রতি বলে রেকর্ডের খেলাও। যে কোন ফরমেটের হোক না কেন, ক্রিকেটের প্রতিটি বলেই রচিত হয় রেকর্ড। 

তাই বলে দুই বলে পর পর তিন উইকেট বা হ্যাটট্রিক! বিস্ময়কর হলেও এমনই এক রেকর্ড হয়েছে নারীদের ক্রিকেট। ঘটনাস্থল ক্যারিবিয় দ্বীপ। 

নারীদের ১০ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে শুক্রবার খেলা হচ্ছিলো বার্বাডোজ রয়্যালসের সঙ্গে ত্রিনবাগো নাইট রাইডার্সের। 

খেলায় ত্রিনবাগো ২৯ রানে জিতলেও সব কিছু ছাপিয়ে গোটা বিশ্বে শিরোনাম হয়েছে দুই বলে হ্যাটট্রিক করার অদ্ভুত ঘটনা। দলটির মিডিয়াম পেসার গীতিকা কোডালিই এখন শিরোনাম। 

নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। বার্বাডোজ জবাব দিতে নামলে দ্বিতীয় ওভারেই ঘটে অদ্ভুত ওই হ্যাটট্রিকের ঘটনা।


আমেরিকান বোলার কোডালি ওভারের প্রথম বলটি করেন ওয়াইড। দ্বিতীয় বলে আউট করেন হ্যালি ম্যাথিউজকে। পরের বলেই ফেরান কোল ট্রাইয়নকে। 

তবে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে পরের বলটি ঠিক জায়গায় ফেলতে পারেনি। করতে চেয়েছিলেন ইয়র্কার, কিন্তু বল পিচ করে লেগস্ট্যাম্পের বাইরে। ফলশ্রুতিতে ওয়াইড।

ওয়াইড বলে কিন্তু স্ট্যাম্প আউট সিদ্ধ। আর ঘটলোও তাই। সেই ওয়াইড বলই অসাধারণ ক্ষীপ্রতার সঙ্গে ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক কাইসিয়া নাইট। 

image


ফলে ডেলিভারি ওয়াইড হলেও উইকেট পেয়ে যান গীতিকা কোডালি। তাতেই দুটি লিগ্যাল ডেলিভারিতে পূর্ণ হয়ে যায় হ্যাটট্রিক। সেই সঙ্গে তৈরি হয় বিরল এক রেকর্ড। 

এমন অদ্ভুত ঘটনায় হড়কে যায় বার্বাডোজও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দশ ওভারে ৬৩ রানের বেশি তুলতে পারেনি তারা। 


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর