ফ্র্যাঞ্চাইজি হকিতে দল কিনলেন সাকিব

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

আসন্ন ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (বিসিটি) দলের মালিকানা কিনেছেন টাইগারদের টেস্ট ও ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

অলরাউন্ডার সাকিবের কোম্পানি মোনার্ক মার্টের মাধ্যমে মালিকানা কিনেছেন তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

মোনার্ক মার্ট ছাড়াও দল কিনেছে এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ। ষষ্ঠ দলের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের মত ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট  আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে।

আজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাকিব বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে হকির সম্ভাবনা অন্য যে কোনো খেলার চেয়ে বেশি। তাই এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুশি।’

তিনি আরো বলেন, ‘প্রথম যখন আমি বিকেএসপিতে যোগদান করি, তখন আমার রুমমেট ছিলেন একজন হকি খেলোয়াড়। আমার বড় ভাই হকি খেলোয়াড় ছিলেন। হকি খেলা দেখতে আমরা হকি মাঠে যেতাম। অনেক আগে থেকেই হকির প্রতি আগ্রহ ছিল। শুধু হকি নয়, যেকোন খেলার সাথে থাকতে পারলে  ভালো লাগে। সবচেয়ে বড় কথা, খেলাধুলা এমন একটি জায়গা যেখানে আমরা তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারি।’

২০ দিনব্যাপী এই টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

আরও পড়ুন: কাল থেকে শুরু সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ, হতাশ আয়োজকরা

বিএইচএফ সভাপতি ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সাধারণ সম্পাদক আবদুস সাদেক, এসিই প্রধান পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান, এসিইর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক সাদেক এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা ছাড়াও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।
চীনের ডাজহু’তে আগামী ০৩-১৪ জুলাই অনুষ্ঠাতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল। 
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর