অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি খেলতে চীনে যাচ্ছে বাংলাদেশ নারী ও পুরুষ দল

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৫০ পিএম

চীনের ডাজহু’তে আগামী ০৩-১৪ জুলাই অনুষ্ঠাতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল। 

শনিবার (২৮ জুন) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

  

এসময় খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ দেন বাহফে সভাপতি । পাশাপাশি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা দেন। 

এছাড়াও প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি খেলায় খেলতে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন বাহফে বিমান বাহিনীর প্রধান। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। 
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ১০টি দল- পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। 

বিগত ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিলো। এবারও বাংলাদেশ হকি ফেডারেশন ভালো ফলাফল আশা করছে। 

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। 

আরবিএস
ফিফা বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব পেয়েছে চীনের জাতীয় গণমাধ্যমের অভিভাবক প্রতিষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের...
ফিফা বিশ্বকাপ আসর শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও ভারত ও চীনের কোটি কোটি ফুটবল ভক্তের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে সম্প্রচার স্বত্বের অনিশ্চয়তা। বিশ্বের জনবহুল এই দুই দেশেই এখন পর্যন্ত...
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।
হংকংয়ে ম্যাচ লিওনেল মেসির ম্যাচ না খেলার রেশ এবার ছড়িয়েছে চীনে। বাতিল হয়েছে আগামী মাসে হাংজুতে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ। শুক্রবার এমন ঘোষণা দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর