ঐতিহাসিক জয় নারী হকি দলের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটি প্রথম জয় বাংলাদেশ নারী দলের।

এর আগে গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ।

খেলা শুরুর ১১ মিনিটে শারিকা রিমনের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ১২ মিনিটে উজবেকিস্তান গোল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।

২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে ম্যাচের আবারও এগিয়ে যায় বাংলাদেশ। কনা আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। 

৪০ মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 

৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ব্যবধান কমায় উজবেকিস্তান। ঐ সময় ম্যাচের স্কোর ছিল ৩-২। এরপর ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।  

ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের আইরিন আক্তার।

দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। আগামী ২৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।

২ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি হংকং। 

অন্যদিকে ২টি করে ম্যাচ খেলে চাইনিজ তাইপে ৪ ও উজবেকিস্তান ২ পয়েন্ট পেয়েছে।

আরবিএস
চীনের ডাজহু’তে আগামী ০৩-১৪ জুলাই অনুষ্ঠাতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল। 
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে, প্রায় ১০ বছর পর জয়ের দেখা পেলো বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান পুঁজি নিয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ।
এশিয়ান গেমসের এই আসরে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছেন নিগার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর