'দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না' দাবী মাহমুদউল্লাহর স্ত্রীর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

বিশ্বকাপের দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার দলে না থাকাটা স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। 

তার মতে এই দেশে যোগ্য লোকের কোন মূল্যায়ন হয় না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিষ্টি লিখেছেন,  'এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না,হবেও না!...' 

উল্লেখ্য বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২১ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহর ব্যাট সাম্প্রতিক সময়ে ছিল বেশ মলিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের আগ পর্যন্ত ১৪ ইনিংসে ১৭.৪১ গড় ও ১০০.৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপেও তিনি কিছু করে দেখাতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে করেন ২৫ রান, শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২৭। 

গত বিশ্বকাপে মাহমুদউল্লাহ ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তার অধীনে কোন মতে কোয়ালিফায়ার রাউন্ড পেরুলেও সুপার টুয়েলভে সব ম্যাচ হারে বাংলাদেশ। দলের বেহাল দশায় নীরব ছিল অধিনায়কের ব্যাট। বিশ্বকাপের পর নাজুক অবস্থায় নেতৃত্ব ধরে রাখেন ৩৭ বছরের এই ব্যাটার।

মাহমুদউল্লাহ টেস্ট থেকে গত বছর অবসরে গেছেন। টি-টোয়েন্টি দল থেকে এবার বাদ পড়লেন। কেবল ওয়ানডেতেই এখনো জায়গা আছে তার।


একাত্তর/এআর

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
উত্তর আমেরিকার মাঠে ফুটবল বিশ্বকাপ শুরু হতেই বড়সড় এক ধাক্কা খেল ব্লু সামুরাইরা। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাপানের অধিনায়ক ও লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। তবে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর