সিপিএল: গায়ানা ওয়ারিয়ার্সে যোগ দিলেন সাকিব

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

ক্যারিবিয় সুপার লিগের (সিপিএল) বাকি অংশে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গায়ানা ওয়ারিয়র্সের দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক

একজন বাঁ-হাতি স্পিনারের খোঁজে ছিলো গায়ানা। তাতে অভিজ্ঞতার কারনে সাকিবকে দলে ভেড়ালো তারা। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে আছেন সাকিব।

এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব। শিরোপার স্বাদও পেয়েছেন। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে শিরোপা জেতেন তিনি।

এছাড়া তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়েও শিরোপা জিতেন তিনি। সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক সাকিব।

২০১৩ সালে ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ৬ রানে ৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।


একাত্তর/এসএ

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর