কান্নাভেজা চোখে বিদায় নিলেন রজার ফেদেরার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪ পিএম

কান্নাভেজা চোখে পেশাদার টেনিসকে বিদায় জানালেন কিংবদন্তী টেনিস তারকা রজার ফেদেরার। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) লন্ডনের ওটু অ্যারেনায় লেভার কাপের ম্যাচে শেষবারের মতো কোর্টে নামেন ফেদেরার। এসময় তার জুটি ছিলেন আরেক তারকা রাফায়েল নাদাল। 

তবে শেষ ম্যাচে জয় পাননি ফেদেরার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪-৬, ৭-৬(৭-২), ১১-৯ গেমে জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফোর কাছে হেরে যান ফেদেরার-নাদাল জুটি।

image


কোর্ট ছাড়ার সময় দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান ৪১ বছর বয়সী এই কিংবদন্তীকে। অশ্রুপূর্ণ চোখে নাদাল ও অন্যান্য খেলোয়াড়দের জড়িয়ে ধরে বিদায় জানান তিনি। এসময় হাজার হাজার দর্শক তার নামে স্লোগান দিচ্ছিলেন। 

'এটি একটি দারুণ দিন ছিল। আমি খুশি, দুঃখিত নই। এখানে অসাধারণ লাগছে। আমি খুশি যে এই পর্যন্ত আসতে পেরেছি', বলেন ফেদেরার। 

গ্যালারিতে ফেদেরারের পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জীবনে সবসময় পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান স্ত্রী মিরকা ফেদেরারকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান বাবা-মাকে।

২০২১ উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর চোটের কারণে আর কোর্টে নামতে না পারা ফেদেরার গত সপ্তাহে অবসরের ঘোষণা দেন। 

উইম্বলডনে রেকর্ড আট, ইউএস ওপেনে টানা পাঁচ, অস্ট্রেলিয়ান ওপেনে ছয় ও ফরাসি ওপেনে এক-মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই সুইস খেলোয়াড়কে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে যাত্রা শুরু হয় তার। 

একাত্তর/এসজে
বিশ্বকাপের পর কলম্বিয়ান ফুটবলের পোস্টার বয় হামেস রদ্রিগেজ বুট জোড়া তুলে রাখবেন, এমন গুঞ্জনে গত কয়েকদিন ধরে ফুটবল পাড়া ছিল উত্তাল। তবে, ভক্তদের আশ্বস্ত করে এই তারকা মিডফিল্ডার স্পষ্ট জানিয়ে দিলেন,...
ফুটবল বিশ্বের অন্যতম রহস্যময় এবং রোমাঞ্চকর এক চরিত্রের নাম গুইলারমো 'মেমো' ওচোয়া। সাধারণ ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স যেমনই হোক, বিশ্বকাপের মঞ্চ আসতেই যেন অতিমানবে রূপান্তরিত হন এই গোলরক্ষক।...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর