রেকর্ড ক্ষতির পরিমাণ প্রকাশ করলো জুভেন্টাস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৭ পিএম

গত অর্থ বছরে রেকর্ড ২৫৪ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে জুভেন্টাসের। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মত গত মৌসুমে কোন শিরোপা জয় করতে পারেনি তুরিনের জায়ান্টরা।

করোনা মহামারি মিলিয়ে রেকর্ড এই আর্থিক ক্ষতি ভবিষ্যতে জুভেন্টাসের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে বলে সংশ্লিষ্টদের মত।

এক বিবৃতিতে জানানো হয়েছে এই ধারাবাহিকতায় ২০২২-২৩ মৌসুমেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ মহামারি কাটিয়ে জুভেন্টাসকে ঘুরে দাঁড়াতে হলে দলীয় পারফরমেন্সও একটি বড় ব্যাপার।

এবারের মৌসুমের শুরুটাও মোটেই ভাল হয়নি ইতালিয়ান জায়ান্টদের। সাত ম্যাচ শেষে বর্তমানে সিরি-এ লিগ টেবিলে জুভেন্টাসের অবস্থান অষ্টম।

নতুন মৌসুমে টিকিট বিক্রি থেকে ২৩ মিলিয়ন ইউরো আয় করেছে জুভেন্টাস যা প্রাক-মহামারি মৌসুম থেকে কিছুটা কম।

মৌসুমী টিকিটধারীদের জন্য কিছুটা হলেও ক্রয়মূল্যে ছাড় দেবার রীতি আছে। চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোতেও টিকিটের ব্যাপারে বরাবরই আগ্রহ দেখা যায়।

আরও পড়ুন: চুরি যাওয়া টাকার চেয়ে বেশি পেলেন কৃষ্ণা-সানজিদারা

কিন্তু মহামারির সময় স্টেডিয়ামগুলো দরজা সমর্থকদের জন্য বন্ধ থাকায় সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আগামী মৌসুমে অবশ্য কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেবার আশা করছে তুরিনের জায়ান্টরা। ইতোমধ্যেই ক্লাবের শেয়ার বিক্রি করে ৪০০ মিলিয়ন ইউরো আয়ও হয়েছে।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর