স্পিন ভেলকিতে থাইকন্যাদের ৮২ রানে থামালো সালমারা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১১:০১ এএম

ঘরের মাঠে শুরু হয়েছে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচ। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে থাইল্যান্ডের বিপক্ষে বল হাতে মাঠে নামে নিগার সুলতানারা। 

উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে আটকে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এই ম্যাচ দিয়েই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডের অভিষেক হয়েছে। বাংলাদেশের হোম ভেন্যু বিশেষ করে নারী ক্রিকেট দলের হোম ভেন্যুতে জয়ের অপেক্ষাতে বাংলাদেশ। ‍

টস হেরে বোলিং পাওয়া বাংলাদেশ শুরু থেকেই থাইল্যান্ডকে চেপে ধরেছিল। ১৬ রানে দুই উইকেট হারায় থাইল্যান্ড। শেষে পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিজাদুতে থাইল্যান্ড ১৯ দশমিক চার ওভারে ৮২ রানে অলআউট হয়। 

চনথাম ৩৮ বলে ২০ ও মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন। এর বাইরে কেউই দুই অঙ্কের বেশি করতে পারেননি।

বাংলাদেশের স্পিনার রুমানা আহমেদ ৯ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহেলি আক্তার, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। অভিজ্ঞ সালমা নেন একটি উইকেট। একমাত্র পেসার জাহানারা ২ ওভারে বোলিং করে ১৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর