দুইয়ে দুই জয় পাকিস্তানের

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৪:২০ পিএম

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত গতিতে এগোচ্ছে পাকিস্তান। টানা দুই ম্যাচে দুই জয় পেয়েছে দলটি। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক বাবর আজমের দারুণ এক ইনিংসে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তানি বোলারদের দাপটে ৮ উইকেটে ১৪৭ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে বাবরের অপরাজিত ৭৯ রানে ভর করে ১০ বল আগেই ৬ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তানিরা।

আগে ব্যাট করা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে। এ ছাড়াও মার্ক চ্যাপমান ১৬ বলে ৩২ এবং কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৩১ রান।

লক্ষ্য তাড়ায় নেমে ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দ্রুতই হারায় পাকিস্তান। ১২ বলে ৪ রান করেন রিজওয়ান। তিনে নামা শান মাসুদ রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপরই চারে নামা শাদাব খানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন বাবর।

শাদাব ৩৪ রান করে ফিরে যান। পাঁচে নামা মোহাম্মদ নওয়াজও ১৬ রানের বেশি করতে পারেননি। তবে একপ্রান্তে ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবর।


একাত্তর/এআর

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর