আইরিশদের হেসে খেলে হারিয়ে শুভসূচনায় শ্রীলঙ্কা

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০২:১৮ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলে জিতলো শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আইরিশদের ৯ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

রোববার (২৩ অক্টোবর)  হোবার্টে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে আয়ারল্যান্ড। তবে কুশলের ৪৩ বলে ৬৮ রানের ইনিংসে ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। হোবার্টে কদিন ধরেই বৃষ্টি, উইকেটেও বল কিছুটা ধরে আসছিল। আউটফিল্ড ছিল স্লো। 

শ্রীলংকা তাদের গেম প্ল্যান শুরু থেকেই কাজে লাগিয়েছে বেশ। শুরুর দিকে পেস দিয়ে আক্রমণ করেছে আর পরের দিকে চেপে ধরেছেন স্পিনাররা।

দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে কেবল ৬০ রান তুলতে সমর্থ হয় আইরিশরা। এরপর জর্জ ডকরেলের সঙ্গে ৪১ বলে ৪৭ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর।

শেষ ১২ বলে কেবল ১১ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড লোয়ার অর্ডার। ১৯তম ওভারে দুটি উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে তারা থামে ৮ উইকেটে ১২৮ রানে।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশাল ও ধনাঞ্জয়া ডি সিলভা খেলতে থাকেন বেশ সাবলীলভাবেই। উদ্বোধনী জুটিতেই ৬৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

আরও পড়ুন: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

৬৩ রানের উদ্বোধনী জুটির পর ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় ছিল না। ধনঞ্জয়া ৩১ রান করে আউট হলেও মেন্ডিস অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৮ রান করে। 

আরেক অপরাজিত ব্যাটসম্যান আসালংকা ২২ বলে ৩১ রান করে মাঠ ছেড়েছেন। লঙ্কানদের একমাত্র উইকেটটি নেন ডিলানি, তিনি ছাড়া বাকি সবাই রান দিয়েছেন প্রতি ওভারে আট। 


একাত্তর/এসজে

উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইসরাইলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কট করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গন। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলারদের পাশাপাশি দেশটির প্রখ্যাত তারকারাও এই প্রচারণায় শামিল...
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর