ক্যাচ ধরার শীর্ষে নিউজিল্যান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, গুরুত্বপূর্ণ সময়ে হাত থেকে ক্যাচ ফেলে দিয়ে দলকে বিপদে ফেলে দেওয়ার নজির নতুন নয়, ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্ক ওয়াহের ক্যাচ হার্শাল গিবস হাত থেকে ফেলে দিলে অজি অধিনায়ক তার কাছে গিয়ে বলেন, 'ক্যাচ নয় বরং বিশ্বকাপটি হাত থেকে ফেলে দিলে তুমি।' 

একটি ক্যাচ মূহুর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়, তাই ক্যাচের গুরুত্ব অপরিসীম । চলতি টি-২০ বিশ্বকাপে ক্যাচ ধরার  সফলতায় সব থেকে এগিয়ে আছেন কিউইরা। ২৫টি ক্যাচের মধ্যে তারা তালুবন্দী করতে সক্ষম হয়েছে ২২টি, সফলতার হার দাঁড়ায় ৮৮ শতাংশে। 

সমান সংখ্যক ক্যাচ ধরেছে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ, তবে ৬টি ক্যাচ মিস করে তালিকায় তাদের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। 

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ২৩টির মধ্যে তিনটি ক্যাচ মিস করেছে, এবং পাকিস্তান ২০ টির মধ্যে ১৬টি ক্যাচ ধরে আছে তৃতীয় স্থানে। 

তালিকার একদম তলানিতে থাকা দলটি হলো আয়ারল্যান্ড, যারা ১৩টি ক্যাচ ধরার বিপরীতে ৯টি মিস করেছেন।


একাত্তর/এআর

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’।...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর