টস জিতে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:০১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। গ্রুপ-২ এ পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই ২ টি করে ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যথাক্রমে তিন ও চারে আছে।

ভারতের বিপক্ষে হেরে যাওয়া দলে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথমবারের মতো চলতি আসরে খেলছেন নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

এই ম্যাচে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি এবং আগের ম্যাচে খরুচে বোলিং করা দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়ে সেমিফাইনালের আশা জাগল বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলবে সাকিব আল হাসানের দল।

পাকিস্তানকে হারালেই ছয় পয়েন্ট হবে বাংলাদেশের। বর্তমানে গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। আর ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

একই পরিস্থিতি পাকিস্তানেরও। টানা দুই হারের টুর্নামেন্ট শুরুর পর দলটির সামনে এখন শেষ চারে যাওয়ার হাতছানি। এর জন্য জিততে হবে কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার টুয়েলভের ম্যাচে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান একাদশ

বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মহম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাম।


একাত্তর/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর