কাতার বিশ্বকাপে আজ তিন খেলা

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

জমজমাট আয়োজনে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। অনুষ্ঠান শেষেই প্রথম দিন  ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। ‌‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। বিশ্বকাপে আজও রয়েছে তিনটি ম্যাচ।

সোমবার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। ‘বি’ গ্রুপের এই ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে হ্যারি কেনের ইংল্যান্ড এবং এশিয়ান জায়ান্ট ইরান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

মাঠের লড়াইয়ে সাউথ গেটের শীষ্যরা যে এগিয়ে থাকবেন সেটা বলাই বাহুল্য। তবে অঘটন ঘটাতে প্রস্তুত থাকবে ইরান।

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের আল থুমামা স্টেডিয়ামে। যেখানে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ জানাবে সেনেগাল। র‍্যাংকিংয়ে আটে থাকা ভ্যান ডিকের নেদারল্যান্ডকে রুখতে হবে সাদিও মানেহীন সেনেগাল। আফ্রিকান এই দলটি রয়েছে র‍্যাংকিং এর ১৮তম স্থানে। গ্রুপ ‘এ’ এর এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

image


দিনের শেষ খেলাটি অনুষ্টিত হবে আল রাইয়ান স্টেডিয়ামে রাত একটায়। যেখানে গ্যারেথ বেলের দল মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি দারুণ উপভোগ্য হবে। কারণ বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপে ইংল্যান্ড এর পর বাকি তিনটি দলকে লড়াই করতে হবে পরের রাউন্ডের জন্য। ইরান, ওয়েলস এবং যুক্তরাস্ট্র যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সেটা বলাই যাচ্ছে।

আরও পড়ুন: হলুদ কার্ডের ভয়ে হ্যারি কেইনদের সিদ্ধান্ত বদল

সবগুলো খেলাই, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি-স্পোর্টস এবং বিটিভি।   


একাত্তর/আরআই/এসি

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের...
ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র এবং তাঁরই এক সময়ের আইডল রবিনহোর ছেলের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এক লড়াই নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রেইনিং গ্রাউন্ডের সেই চড়কাণ্ডের পর অবশেষে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর