দুই হারে বিদায়ের দ্বারপ্রান্তে কাতার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম

ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সুবিধা করতে পারছে না স্বাগতিক কাতার। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের কাছে ৩-১ গোল হারলো আয়োজক দেশটি।

শুক্রবারের (২৫ নভেম্বর) ম্যাচে হারের মধ্যে দিয়ে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসেবে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হারের রেকর্ডও গড়েছে মরুর দেশ কাতার।

শুরুটা ভালো হয়নি কাতার ও সেনেগালের। নিজেদের প্রথম ম্যাচে কাতার ইকুয়েডরের বিপক্ষে হেরেছে ২-০ গোল ব্যবধানে।

সেনেগালও একইভাবে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। সে ম্যাচেও ব্যবধান ছিলো ২-০ গোলের। তাই এই ম্যাচটি ছিল দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ।

নিজেদের কাছে কেবল ৪৫ শতাংশ সময় বল রাখা স্বাগতিক দলের ফুটবলাররা অনটার্গেটে শট নিতে পেরেছে মোট তিনটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সেনেগাল প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। অতঃপর এক সময় মনে হচ্ছিল গোলশূন্যতেই শেষ হবে প্রথমার্ধ। কিন্তু বিরতির আগ মুহূর্তে দলকে লিড এনে দেন বোলায়ে দিয়া।

ম্যাচের ৪১তম মিনিটের সময় ক্রেপিন দিয়াত্তার নেয়া শট রুখেই দিয়েছিলেন কাতারের ডিফেন্ডার বোয়েলেম খৌকি। কিন্তু মাটিয়ে পড়ে যাওয়ায় পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। সেই সুযোগ নিয়ে নেন বোলায়ে দিয়া। দারুণ এক শটে বল পাঠিয়ে দেন কাতারের জালে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

দ্বিতীয়ার্ধের খেলা বেশ জমে উঠে। দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালাতে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আরো একটি গোল খেয়ে বসে কাতার।

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলো ওয়েলসের গোলরক্ষক

অবশ্য ৭৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা।

কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো ৮৪তম মিনিটে আরো একটি গোল করলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সেনেগাল।


একাত্তর/আরএ

বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাত ২টায় সিয়াটলে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি বিচার করতে না পারা বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা...
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর লড়াই এখন চূড়ান্ত অগ্নিগর্ভ। টানা দুই পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেনেগাল ও ইরাক, উভয় দলেরই। শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মুখোমুখি লড়াইয়ে শুধু জয়ই নয়, বরং শেষ ষোলোর...
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর