নেদারল্যান্ডসের পাতে ভাগ বসালো ইকুয়েডর

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:১৩ এএম

প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা হলো না নেদারল্যান্ডসের। প্রথমার্ধে এগিয়ে যাওয়া ডাচদের শেষ ষোলোর জন্য অপেক্ষা বাড়ালো লাতিন আমেরিকার দেশটি।

শুক্রবার আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে লুই ফন খালের দল।

আক্রমণাত্মক শুরুর পর ছয় মিনিটে প্রথম ভালো সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসেনের কাছ থেকে বল পেয়ে, গুলির বেগে শটে জাল খুঁজে নেন হাকপো। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।

প্রথম গোল দিয়ে ডাচরা খেলায় একটু গতি কমিয়ে দিলেও এর বিপরীত ছিল ইকুয়েডর। তারা বল পেলেই দ্রুত গতিতে আক্রমণে উঠতে থাকে।

এদিকে প্রথমার্ধ শেষের এক মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

image


দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। এই সেশনে খেলার শুরুতেই অর্থাৎ ৪৯ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়া সমতা ফেরান। ডান পাশ থেকে ইস্তুপিনানের বুলেট গতির শট ডাচ গোলরক্ষক রুখে দিলেও রিবাউন্ডে গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান তিনি।

আরও পড়ুন: ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন নেইমার

গোল দিয়ে যেন আরো উজ্জ্বীবিত হয়ে খেলতে থাকে ইকুয়েডর। ম্যাচ শেষ হওয়ার কিছু সময় ইকুয়েডরের জন্য দুঃসংবাদ হয়ে আসে ভ্যালেন্সিয়ার ইনজুরি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ইকুয়েডেরিয়ানকে। 

শেষ দিকে ডাচরা গোলের চেষ্টা করলেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে। এই ড্রতে দুই দলেরই সমান চার পয়েন্ট হলো এবং বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক কাতার।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর