সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ডের জয়

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৩:২১ এএম

শেষ ষোলর হাতছানি হাত ফসকে গেলো সৌদি আরবের। শনিবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও ২-০ গোলে হেরেছে অ্যারাবিয়ানরা। পোল্যান্ডের হয়ে গোল দুটো করেছেন জেলিনস্কি ও লেভানডোভস্কি। এই জয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠলো পোল্যান্ড।

এদিকে সৌদির এই হারে গ্রুপ পর্বেই দারুণ চাপে পড়ে গেলো মেসিরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মেক্সিকোর বিরুদ্ধে জেতার কোনো বিকল্প নেই তাদের। 

এদিন খেলার শুরু থেকেই ম্যাচের দাপিয়ে বেড়ায় সৌদি আরব। প্রথম পাঁচ মিনিটেই পোল্যান্ডের রক্ষণভাগে একের পর এক চালায় আক্রমণ। 

ম্যাচের ৩৯ মিনিটে পিওতর জেলিনস্কি ১-০  গোলে এগিয়ে দেন পোলিশদের।  ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান রবার্ট লেভানডোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। তার কাছ থেকে পাওয়া কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি।

image


৪২ মিনিটে আল শেহরিকে ডি বক্সের ভেতরে ফেলে দেন বেইলিক। এতে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু গোল বঞ্চিত হন সৌদি নাম্বার টেন আল দাউসারি। পরে প্রথমার্ধ শেষে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় পোল্যান্ড।

দ্বিতীয়ার্ধে সৌদি আরব গোল করতে আরও মরিয়া হয়ে উঠলেও তা কাজে আসেনি। 

image


আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছে আর্জেন্টিনা

৮২ মিনিটের মাথায় আল মালকির ভুলে বল পায় পোল্যান্ড। সৌদি গোলরক্ষককে একা পেয়ে গোল করতে কোনও ভুল করেননি লেভানডোভস্কি। শেষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন অ্যারাবিয়ানরা। 


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর