৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১১:১৮ পিএম

শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল মরক্কো। এরপর কাতার বিশ্বকাপ ২০২২-এ এসে নিজেদের ম্যাজিক দেখালো তারা। বেলজিয়াম আর কানাডার বিপক্ষে জয় আর ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছে গেছে মরক্কানরা। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে হাকিম জিয়েচ আর এন নেসারির গোলে লিড নেয় মরক্কো। আর কানাডা আত্মঘাতী গোলে একটি গোল পরিশোধ করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় মরক্কানরা। একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কানাডার গোলরক্ষক বক্সের বাইরে গিয়ে ভুল পাস দেন। বল পেয়ে যান হাকিম জিয়েচ। তখন ফাঁকা কানাডার গোলপোস্ট। দুর থেকে হাকিম জিয়েচ বল পোস্টে মারেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। বল জালে জড়ানো দেখা ছাড়া আর কিছু করার ছিল না কানাডার রক্ষণের খেলোয়াড়দের ও গোলরক্ষকের।

১১ মিনিট পরই গোলটি ফিরিয়ে দেওয়া চমৎকার সুযোগ এসেছিল কানাডার। ডান দিক থেকে ডিফেন্সচেরা ক্রস ফেলেছিলেন কাইল নারিন। বলটি টাওন বুখানানের সামনে দিয়ে গেলেও পা লাগাতে পারেনি। তখন তার সামনে ছিল শুধুই গোলরক্ষক।

আরও পড়ুন: ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো

কানাডা ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করলেও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেনি মরক্কো। ২৩ মিনিটে ইউসেফ নেসারির শট কানাডার গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জড়িয়ে যায় জালে।

কানাডা ব্যবধান কমিয়েছে ৪০ মিনিটে। তাও মরক্কোর আত্মঘাতী গোলে। বাম দিক থেকে কানাডার স্যামুয়েল আডোকুজবে যে শট নিয়েছিলেন তাতে পা চালিয়েছিলেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ার্ড। বল গতি পরিবর্তন করে আশ্রয় নেয় জালে। এটি এই বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল।


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর