ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

আজ রাতেই কাতার বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে, জানা যাবে কে হতে যাচ্ছে ২২তম আসরের চ্যাম্পিয়ন। ফ্রান্সের টানা দ্বিতীয় নাকি আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ। শিরোপা জয়ের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে তো দলগুলো, নাকি রয়েছে কোনো ইনজুরি সমস্যা। 

আর্জেন্টিনার দলের অবস্থা

সম্পূর্ণ ফিট একটি টিম নিয়েই আজ মাঠে আসবে স্কোলানির দল। ইনজুরি থেকে ফিরে এসে, শেষ ম্যাচে প্রথম বারের মত মাঠে দেখা গিয়েছিল পাওলো ডিবালাকে। এদিকে ডি মারিয়া হতে পারেন আজ স্কলানির তুরুপের ত্রাস।

তবে সেমিতে সম্পূর্ণ ফিট না থাকায় তাকে নামানো হয়নি মাঠে। যদিও ৩-০ গোলে এগিয়ে থাকার জন্য তাকে কাজে লাগানোর প্রয়োজন পরেনি আর্জেন্টাইন কোচের।

এছাড়া দলে পাপু গমেজ ছাড়া আর কোনো ইনজুরির শঙ্কা নেই তাদের, ফলে নিজেদের সর্বোচ্চটা দিয়েই তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্যই আজ মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসিরা।

image

আরও পড়ুন: ফাইনালে যেমন হতে পারে ফ্রান্স-আর্জেন্টিনার একাদশ

ফ্রান্স দলের অবস্থা

বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরির সাঙ্গে লড়াই করা দলটি, আজ ফাইনাল খেলবে। তবে বাধা যেন পিছুই ছাড়ছে না তাদের। ইনজুরির পর দলটি ভুগছিল ক্যামেল ভাইরাস নিয়ে। সেমিফাইনালে উপামেকানো ও এড্রিয়েন রাবিয়োট এই ভাইরাসের জন্যই দলে পায়নি দেশম। ম্যাচ শেষে কোচ বলেছিলেন, 'শঙ্কা আছে আরও কয়েকজনের আক্রান্ত হওয়া নিয়ে'।

শঙ্কাই যেন সত্যতে রূপান্তরিত হলো, এই ভাইরাসে শেষ আক্রান্ত হয়েছে তাদের আক্রমণভাগের খেলোয়াড় কোমান। সাথে ভারানে, কোনাতে, চুয়ামিনি, হার্নান্দেজরাও হালকা ইনজুরি সমস্যায় ভুগছিলেন। শঙ্কা ছিলো তাদের ফাইনাল খেলা নিয়েও। 

image


তবে সব শঙ্কা  উড়িয়ে দিয়ে গতকাল ফ্রান্সের দলের সাথে অনুশীলন করেছে সবাই। তবে বলাই যাচ্ছে, দল দু’টি নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবে। এখন দেখার বিষয় কেমন হতে পারে তাদের একাদশ কি হতে যাচ্ছে দল দু'টির পরিকল্পনা।

আজ ১৮ ডিসেম্বর রাত ৯টায়, কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে দল দু'টি মাঠে নামবে ।


একাত্তর/আরআই/ আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর