দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলো ফরাসি ফুটবল দল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পরও ফ্রান্স ফুটবল দলকে স্বাগত জানাতে সোমবার (১৯ ডিসেম্বর) সেন্ট্রাল প্যারিসের একটি স্কয়ারে সমবেত হয় বিপুল সংখ্যক ফুটবল অনুরাগী।

কাতার থেকে খেলোয়াড়দের বহন করা বিমানটি অবতরণের পর বিমানবন্দর থেকে তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল প্যারিসের প্লেস দে লা কনকর্ডে। বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে আগে থেকেই স্থানটি ভরে যায়।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানান, ক্রিলন হোটেলের ব্যালকনি থেকে খেলোয়াড়রা উৎসুক সমর্থকদের অভিবাদন জানায়। বিশ্বকাপে ব্যর্থতার পরও ফাইনালে হ্যাটট্রিক করা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেসহ ফ্রান্সের দলের  সবাই ভক্তদের করতালির মধ্যে রাজকীয় স্টাইলে ব্যালকনিতে হাজির হন।

দলের ফরোয়ার্ড মার্কাস থুরাম টিএফওয়ান টিভিকে বলেন, সত্যিকার অর্থে এটি দুর্দান্ত, এটি হৃদয়কে উষ্ণ করেছে, এটা দেখে আনন্দ লাগছে যে আমরা বিপুল সংখ্যক ফরাসিকে গর্বিত ও খুশি করতে পেরেছি। দোহা থেকে ফেরার পর আমরা তাদের (ভক্তদের) দেখতে চেয়েছিলাম। কারণ আমি মনে করি দেশে এসে তাদের অসাধারণ সমর্থনের জন্য অন্তত ধন্যবাদটুকু দিতে পারব।

অধিনায়ক ও গোল রক্ষক হুগো লোরিস টিএফওয়ানকে বলেন, ভক্তদের অভিবাদন জানানোর এটিই একটি সুযোগ। আমাদের সমর্থনের জন্য এবং ফাইনালের কষ্ট ভুলিয়ে দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই।

এদিকে হতাশ খেলোয়াড়রা সেন্ট্রাল প্যারিসে আসবেন কিনা সেটি অনুমান করেই দিনের বেশীরভাগ সময় পার করেছেন ফরাসি ভক্তরা।

এর আগে সোমবার সকালে ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া -কাস্তেরা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চার্লস-ডি- গল বিমান বন্দরে অবতরণের পর খেলোয়াড়দের ফরাসি রাজধানী প্যারিসের প্লেস দে লা কনকর্ডে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে।

তবে এর এক ঘণ্টার মধ্যেই এর বিপরীত মন্তব্য করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি বলেন, বিমান বন্দর থেকে সরাসরি নিজ নিজ বাড়িতে চলে যাবেন ফুটবলাররা। পরে অবশ্য ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে খেলোয়াড়রা সেখানে যাবেন।

image


রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে টাই ব্রেকারের প্রয়োজন হয়। সেখানে লিওনেল মেসির দলের কাছে হেরে যায় ফ্রান্স।

ফ্রান্সের জনপ্রিয় সংবাদ পত্র এল ইকুইপ স্পোর্টসে বলা হয়, লিওনেল মেসির রাজ্যাভিষেকের জন্য আমন্ত্রিত, তবে বীরত্বপূর্ণ ছিল লেস ব্লুজরা।

কিলিয়ান এমবাপের আকস্মিক জোড়া গোলের মাধ্যমে নাটকীয় ভাবে ফ্রান্সকে লড়াইয়ে ফেরার আগে প্রথম ৮০ মিনিট আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ফলে ম্যাচের এমন নাটকীতার প্রশংসায় মুখর হয়ে উঠেন ধারাভাষ্যকাররা।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন

লে প্যারিসিয়ান পত্রিকার প্রথম পাতায় টাইব্রেকারের সময় একসঙ্গে দাঁড়িয়ে থাকা দলের ছবিসহ শিরোনাম করেছে, ব্লুজদের জন্য আমরা গর্বিত।

সম্পাদকীয়তে ডানপন্থী পত্রিকা লে ফিগারো বলেছে, ফুটবল প্রায়শই খেলাধুলার চেয়ে বেশি কিছু। বড় দিনের আগে এই বিশ্বকাপ দুর্দান্ত একটি উপহার।


একাত্তর/আরএ

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর