অজি ইতিহাসে শততম টেস্টে ডাবল শতক ওয়ার্নারের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

সাদা জার্সিতে নিজেকে হারিয়ে খোঁজা ওয়ার্নার ফিরলেন রাজকীয়ভাবেই। মেলবোর্নে আজ গড়লেন নতুন ইতিহাস। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে মাত্র ২৫৪ বলে ৭৮ দশমিক ৭৪ স্টাইক রেটে করলেন সাদা পোশাকে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

সাদা পোশাকে সময়টা একদমই ভালো যাচ্ছিলো না ডেভিড ওয়ার্নারের। ক্রিকেটের এই দীর্ঘতম ফর্মেটে শেষ শতকের দেখা পেয়েছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সিডনিতে নিউজল্যান্ডের বিপক্ষে ১১১ রানে অপরাজিত ছিলেন সেই টেস্টে।

এরপর শেষ  দুই বছরে টেস্টে তার গড় ছিল মাত্র ২৭। সেঞ্চুরি তো পরের ব্যাপার, শেষ ১১ ইনিংসে ছিল না কোনো ফিফটিও, নানা সমালোচনার মুখেও হরতে হয়েছে ওয়ার্নারকে। তবে আবারও ফিরলেন তিনি, লুঙ্গিকে চার মেরে রাজকীয়ভাবেই নিলেন টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি।  

তবে হাঁটুর চোটের জন্য নিজের চিরচেনা স্টাইলে করতে পারেননি ডাবল সেঞ্চুরির উদযাপন। ডাবলের পর আর কোনো বল খেলন নি তিনি। রিটায়ার্ড হার্ড থেকেই মাঠ ছাড়েন তিনি। 

ব্যক্তিগত শততম টেস্টে, এর আগে মাত্র একজন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন, তিনি হলেন ইংল্যান্ডের জো রুট। এবার সেই রেকর্ডেই ভাগ বসালেন ওয়ার্নার, গড়লেন প্রথম অজি ক্রিকেটার হিসাবে এই কীর্তি।

এর আগে নিজের শততম ওয়ানডেতেও শতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটার। মেলবোর্নে আজ সেঞ্চুরি করার পর গড়লেন আরও একটি রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের পর তিনিই এখন দ্বিতীয় ক্রিকেটের, যার দুই ফর্মেটের শততম ম্যাচে শতকের দেখা পেয়েছেন।

মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করেই অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে, টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ওয়ার্নার।  


একাত্তর/আরআই/এসি


ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর