বিপিএলের টিকেট বিক্রি বুধবার থেকে, সর্বনিম্ন ২০০ টাকা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৫:১৬ পিএম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা পর্বের ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা।

সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকেট ধরা হয়েছে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।

ঢাকা পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকেট কাউন্টারে।

বুধবার (৪ জানুয়ারি) থেকে টিকেট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকেট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকেটের বিক্রি চলবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকছে রোনালদোর

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর