রিয়াল মাদ্রিদকে রুখে দিলো ভিয়ারিয়াল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:০৫ পিএম

রিয়াল মাদ্রিদকে রুখে দিলো শিরোপা দৌঁড়ে লড়াই করে যাওয়া ভিয়ারিয়াল। লা লিগায় শনিবার (৭ ডিসেম্বর) নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে ২-১ গোলে পরাজিত করেছে টেবিলের পঞ্চম স্থানে ভিয়ারিয়াল। রিয়ালের এই পরাজয়ে স্বস্তি ফিরে পেয়েছে বার্সেলোনাও।

তিন পয়েন্ট হারানোতে শীর্ষে থাকা বার্সেলোনার উপরে উঠতে পারলো না গ্যালাকটিকোর। সমান ৩৮ পয়েন্ট করে সংগ্রহ করে রিয়ালকে গোল ব্যবধানে পিছনে ফেলেছে কাতালান জায়ান্ট বার্সা।

ইয়েরেমি পিনো ও জেরার্ড মোরেনোর দুই অর্ধের দুই গোলে ভিয়ারিয়ালের জয় নিশ্চিত হয়। মাদ্রিদের হয়ে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেছেন করিম বেনজেমা। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা ষষ্ঠ জয় নিশ্চিত করলো ভিয়ারিয়াল।

গত সপ্তাহেই বার্সেলোনাকে ধরতে পারতো কার্লো আনচেলত্তির দল। কিন্তু ২০২৩ সালের শুরুটা ভায় হয়নি মাদ্রিদের। স্প্যানিশ কাপে চতুর্থ টায়ারের দল কাসেরেনোর কাছে পরাজিত হবার পর কালকের এই পরাজয় দলের জন্য একটি সতর্ক বার্তাও বটে। নতুন সংষ্কারকৃত এস্তাদিও ডি লা সেরামিকাতে এই পরাজয় ছিল মাদ্রিদের এবারের লিগে দ্বিতীয় পরাজয়।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল, দুই দলই সমান তালে লড়াই করেছে। তারপরও ভিয়ারিয়াল আমাদের থেকে কিছুটা ভাল খেলেছে। মূল কথা হচ্ছে আমরা নিজেদের ভালভাবে প্রতিরোধ করতে পারিনি। তারা বেশ গতিময় ফুটবল খেলেছে, যার সাথে আমরা মানিয়ে নিতে পারিনি। আমাদের মধ্যমাঠ এতটাই উন্মুক্ত ছিল যে তারা বারবারই বল নিয়ে এগিয়ে যাবার সুযোগ পেয়েছে।’

ক্লাব ইতিহাসে এই প্রথমবারের মত আনচেলত্তি কোন স্প্যানিশ খেলোয়াড় ছাড়াই মূল একাদশ সাজিয়েছিলেন। সম্প্রতি ভিয়ারিয়ালের মাঠে বেশ কিছু ম্যাচেই লস ব্ল্যাঙ্কোসরা হতাশ করেছে। ১১ বারের সফরে মাত্র দুটি জয় এসেছে, সর্বশেষ জয় ছিল ২০১৭ সালে। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও আলভারো মোরাতা স্কোরশিটে নাম লিখিয়েছিলেন।

সাবেক বার্সেলোনা কোচ সেতিয়েনের অধীনে ভিয়ারিয়াল দারুণভাবে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। প্রথমার্ধে মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি ভিয়ারিয়াল। আলবার্তো মোরোনর ক্রস থেকে ফ্রান্সিস কোয়েলিনের শট পোস্টে লেগে ফেরত আসে। এ্যালেক্স বায়েনার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

মাদ্রিদের রক্ষণভাগে এসময় একেবারেই ছন্দ হারিয়ে ফেলে। বিশ্বকাপ বিরতির পর মাদ্রিদ এখনো নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি। তার প্রভাব কালকের ম্যাচেও ছিল। প্রথমার্ধের শেষ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের শট দারুণ দক্ষতায় রুখে দেন অভিজ্ঞ গোলরক্ষক পেপে রেইনা।

আরও পড়ুন: মেসির সামনে আরো যেসব অর্জন বাকি

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ভিয়ারিয়াল সমান গতিতে এগিয়ে যেতে থাকে। মোরোনোর পাস থেকে ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন পিনো।

সাথে সাথে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন বেনজেমা। হুয়ান ফয়েথের হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে ৬০ মিনিটে সমতা ফেরান। তিন মিনিট পর ডেভিড আলাবার হ্যান্ডবলে পেনাল্টি লাভ করে ভিয়ারিয়াল। থিবো কোর্তেয়াকে উল্টেদিকে পাঠিয়ে মোরেনো দলের জয় নিশ্চিত করেন।


একাত্তর/আরএ

স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চকর রাতের ডঙ্কা বেজে উঠেছে! মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে এবার যেন এক মহাকাব্যিক নাটকের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ২০১০ সালে যে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের অধরা স্বপ্ন...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর