মেসি-রোনালদোর শেষ দেখা আজ!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

এক যুগেরও বেশি সময় লড়াই করে গেছেন একে অপরের বিপক্ষে, হয়তোবা শেষবারের মত আজ আরও একবার মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে মরুর দেশ সৌদিদে সম্ভাব্য শেষবারের মত বিশ্ব দেখবে এই দুই মহারথীর দ্বৈরথ।

তবে শেষ বললেই তো শেষ হয়ে যায় না, ইউরোপ ছেড়ে আরবে পাড়ি জমানোর পর কেই বা চিন্তা করেছিলো আরও একবার বিশ্ব এই দুই ফুটবল কিংবদন্তির লড়াই দেখবে। তবে সব জল্পনা-কল্পনা শেষ করে আজ মাঠে নামছেন তারা। 

স্প্যানিশ লিগ লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রায় ৯ বছর একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন নিয়মিত। এই দুইয়ের লড়াইয়ে বার্সা-রিয়ালের এল ক্লাসিকো যুদ্ধ যেনো নতুন মাত্রা যোগ করেছিলো। 

রোনালদো চলতি বছরের শুরুতে আল নাসেরে যোগ দিলে, ইউরোপে এই দুই মহারথীর লড়াইয়ের সমাপ্তি ঘটে। কিন্ত সৌভাগ্যবশত পিএসজির সাথে রিয়াদের সেরা একাদশের একটি ফ্রেন্ডলি ম্যাচ ঠিক করা ছিলো, যা করোনার জন্য অনুষ্ঠিত হয়নি।

অবশেষে ম্যাচটি যখন হতে যাচ্ছে, তখন রোনালদো রিয়াদে নিজের নতুন অধ্যায় শুরু করতে আল নাসেরে নাম লিখিয়েছেন। ফলে ম্যাচটি এখন বিশাল গুরুত্বপূর্ণ, একদিকে মেসি-রোনের দ্বৈরথ, অন্যদিকে সৌদি আরবে রোনালদোর প্রথম ম্যাচ।

মূলত ম্যাচটিতে রিয়াদের একাদশ মাঠে নামবে মেসির পিএসজির বিপক্ষে, রিয়াদের একাদশে খেলবে আল নাসের এবং আল হিলালের তারকা ফুটবলাররা, যেখানে তাদের নেতৃত্ব দেবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

এর আগে দুই মহারথীর শেষ দেখা হয়েছিলো ২০২০ সালে ক্যাম্প ন্যুতে, সেই ম্যাচে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় রোনালদোর জুভেন্টাস। রোনালদো আরবে নিজের নাম লেখায় আর হয়তো তাদের দেখা হবে না, ফলে বলাই যায় এটাই হয়তো তাদের শেষ দেখা।

তবে শেষ বললেই তো আর শেষ হয়ে যায় না, গুঞ্জন শোনা যাচ্ছে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল মেসিকে তাদের দলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য যত টাকা দরকার, খরচ করতে রাজি আছে তারা। 

যদি আল হিলাল তাদের চাওয়া পূরণ করতে সক্ষম হয়, তাহলে মেসি-রনের স্প্যানিশ দ্বৈরথের পর বিশ্ব সাক্ষী হবে আরব দ্বৈরথের। 

আজ ১৯ জানুয়ারি সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামের ৬৮ হাজার দর্শকের সামনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

ম্যাচটি বিন স্পোর্টস নেটওয়ার্ক তাদের বিভিন্ন চ্যানেলে দেখাবে। একইসাথে পিএসজি তাদের ভিডিও প্ল্যাটফর্ম পিএসজি টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 


একাত্তর/আরআই/আরবিএস  

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর