চট্টগ্রামের হারে টানা দ্বিতীয় জয় খুলনার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৩ পিএম

মাহমুদুল হাসান জয়ের হাফ-সেঞ্চুরি ও অধিনায়ক ইয়াসির আলির ঝড়ো ইনিংসের সুবাদে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স।

শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে খুলনা ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান করে চট্টগ্রাম। জবাবে জয়ের ৫৯ ও ইয়াসিরের ১৭ বলে অপরাজিত ৩৬ রানে ৪ বল বাকি রেখে ম্যাচ জিতে নেয় খুলনা।

এই জয়ে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো খুলনা। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৫৭/৯ (উসমান ৪৫, ও'ডাউড ৬, আফিফ ৩৫, রাসুলি ২৫, নাফে ৫, জিয়াউর ১১, শুভাগত ১, ফরহাদ ২১*, মেহেদি ০, নিহাদউজ্জামান ০, তাইজুল ০*; নাসুম ২-০-১০-০, সাইফ উদ্দিন ৪-০-৪০-২, নাহিদুল ২-০-১৯-০, মিকেরেন ৪-০-২৪-০, ওয়াহাব ৪-০-৩৬-৪, আমাদ ৪-০-২৬-১)।

আরও পড়ুন: বাংলাদেশে প্রথম সাত হাজার রানের ক্লাবে তামিম

খুলনা টাইগার্স: ১৯.২ ওভারে ১৫৯/৩ (মুনিম ০, তামিম ৪৪, মাহমুদুল ৫৯, আজম ১৫*, ইয়াসির ৩৬*; শুভাগত ৩-০-১৭-১, মেহেদি ৩-০-২৬-০, ফরহাদ ৩-০-৩৬-০, তাইজুল ৪-০-১৬-০, জিয়াউর ২-০-১৮-০, আফিফ ১-০-১৩-০, নিহাদউজ্জামান ৩.২-০-৩২-২)

ফল: খুলনা টাইগার্স ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান জয়।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর