বিপিএলের সিলেট পর্বের টিকেটের মূল্যতালিকা প্রকাশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চলছে দুই দিনের বিরতি। ঢাকা, চট্টগ্রাম পর্বের পর আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের সিলেট পর্ব। যার টিকেট মূল্য এবং কোথায় টিকেট পাওয়া যাবে, সেটা জানিয়ে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দ্বিতীয় দফায় ঢাকা পর্বের ম্যাচ শেষ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে পাঁচটি ক্যাটাগরিতে। 

বুধবার (২৫ জানুয়ারি) বিসিবির প্রকাশ করা মূল্য তালিকায় দেখা যায়, সর্বনিম্ন টিকেটের দাম ২০০ এবং সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

গ্রিন হিল এরিয়া এবং পশ্চিম গ্যালারির জন্য টিকেট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে হলে গুনতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারির জন্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য সবথেকে বেশি টাকা খরচ করতে হবে, এক্ষেত্রে দর্শকদের দিতে হবে ১৫০০ টাকা। 

ম্যাচের টিকেট সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের লাক্কাতুরা টিকেট কাউন্টার থেকে এবং সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান ফটকের টিকিট কাউন্টার থেকে। 

ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে। সুতরাং আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকেই ম্যাচের টিকেট সংগ্রহ করতে পারবে সিলেটবাসী।  

আরও পড়ুন: পোল্যান্ডের নতুন কোচ সাবেক পর্তুগাল বস সান্তোস

টেবিলের শীর্ষে থেকেই নিজেদের ঘরের মাঠে নামবে সিলেট পর্ব শুরু করবে স্ট্রাইকার্সরা। এই পর্বের প্রথম দিন দুপুরে রংপুর রাইডার্সদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল।   

পয়েন্ট টেবিলে সিলেটের পরেই সাকিবের বরিশাল অবস্থান করছে, তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চতুর্থ স্থানে আছে রংপুর রাইডার্স।


একাত্তর/আরআই/এসজে

ফিফা বিশ্বকাপের আসর বসতে আর মাত্র ৩০ দিন বাকি, কিন্তু এরই মধ্যে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সাধারণ ফুটবল প্রেমীদের তো মাথায় হাত, এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
বিশ্বকাপ ফুটবলের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে, তখন এক বিচিত্র ও রসালো মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জুনে...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
হাতে সময় ৪০ দিনেরও কম, অথচ ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের কপালে এখন চিন্তার ভাঁজ। যে টুর্নামেন্ট নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা থাকার কথা ছিল, সেখানে গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচের গ্যালারি এখনও ফাঁকা! তবে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর