এতো দাম দিয়ে বিশ্বকাপ টিকেট কিনবেন না ট্রাম্প!

আপডেট : ১২ মে ২০২৬, ০১:৩০ পিএম

ফিফা বিশ্বকাপের আসর বসতে আর মাত্র ৩০ দিন বাকি, কিন্তু এরই মধ্যে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সাধারণ ফুটবল প্রেমীদের তো মাথায় হাত, এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দাম নিয়ে ক্ষোভ উগরে দিলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিটের যে দাম ধরা হয়েছে, তা তিনি নিজেও দিতে রাজি নন।

আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এই মেগা ম্যাচের টিকিটের দাম শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ। ফিফার মূল ক্যাটাগরির টিকিটের সর্বনিম্ন দাম শুরু হয়েছে ১,১২০ ডলার থেকে, আর উপরের সারির টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৩,০০০ ডলারে! ফলে একই ভেন্যুতে অন্যান্য ম্যাচের টিকিট হু হু করে বিক্রি হলেও, আমেরিকার উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির গতি বেশ ধীর।


নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি অবশ্যই সেখানে (স্টেডিয়ামে) থাকতে চাই, কিন্তু সত্যি বলতে কি, এত টাকা আমিও দেব না। তিনি আরও যোগ করেন, বিক্রি রেকর্ড ভাঙলেও সাধারণ সমর্থকরা যদি খেলা দেখতে না পারে তবে তিনি খুব হতাশ হবেন।

ট্রাম্পের ভাষায়, কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ, যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে,তারা যদি টিকিটের দামের কারণে স্টেডিয়ামে যেতে না পারে, তবে সেটা হবে খুবই দুঃখজনক।”

এদিকে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানে অনড় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বেভারলি হিলসে এক কনফারেন্সে তিনি দাবি করেন, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচেই রাখা হয়েছে। আমেরিকার পেশাদার খেলাধুলা বা কলেজ স্পোর্টসের টিকিটের সাথে তুলনা করে তিনি বলেন, আমেরিকা একটি উন্নত বিনোদনমূলক দেশ এবং এখানে টিকিটের দাম ‘মার্কেট রেট’ অনুযায়ীই হওয়া উচিত।


ইনফান্তিনোর মতে, কম দামে টিকিট ছাড়লে কালোবাজারিরা তা চড়া দামে বিক্রি করত, তাই ফিফাই দাম বেশি রেখেছে। সমালোচনা সত্ত্বেও তিনি গর্ব করে জানান, ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে, যা তাঁর মতে ‘অত্যন্ত সফল’।

টিকিট নিয়ে এই ‘অস্বচ্ছতা’ ও কৃত্রিমভাবে দাম বাড়িয়ে রাখার অভিযোগ এখন মার্কিন কংগ্রেস পর্যন্ত পৌঁছেছে। প্রতিনিধি ফ্রাঙ্ক প্যালোন এবং স্টেট সিনেটর নেলি পাউ ফিফা সভাপতিকে চিঠি পাঠিয়ে কড়া সমালোচনা করেছেন। টুর্নামেন্ট শুরু হতে হাতে মাত্র এক মাস সময় থাকলেও টিকিটের দাম সাধারণের নাগালে না আসায় ফুটবল বিশ্বের এই মহারণ নিয়ে সাধারণ মানুষের মনে এখন মিশ্র প্রতিক্রিয়া।

আরবিএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর