পোল্যান্ডের নতুন কোচ সাবেক পর্তুগাল বস সান্তোস

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

পোল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গত মাস পর্যন্ত পর্তুগালের দায়িত্ব পালন করা ফার্নান্দো সান্তোস।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে আনুষ্ঠানিকভাবে সান্তোস নিজের নিয়োগ সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে বলেছেন, ‘আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

৬৮ বছর বয়সী সান্তোস সিজেসল মিশিনিউইজের স্থলাভিষিক্ত হয়েছেন। গত মাসে কাতার বিশ্বকাপে শেষ ষোলর ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ। সৌদি আরবকে হারিয়ে, মেক্সিকোর সাথে ড্র করে ও আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কাতারে নক আউট পর্ব নিশ্চিত করেছিল পোল্যান্ড।

৩৬ বছরের মধ্যে প্রথমবারের মত তারা শেষ ষোল’তে খেলার সুযোগ পায়। কিন্তু ফ্রান্সের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে নক আউটের প্রথম ম্যাচেই পোল্যান্ডকে বিদায় নিতে হয়েছে।

লিসবনে জন্ম নেয়া সান্তোস বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে পর্তুগাল বিদায় নেবার পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। ২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সান্তোস। তার অধীনে পর্তুগাল প্রথমবারের মত বড় কোন শিরোপা হিসেবে ইউরো ২০১৬ জয় করে। এরপর ২০১৯ সালে জয় করে নেশন্স লিগ। কিন্তু তার অধীনে পর্তুগাল ২০১৮ বিশ্বকাপে ও ইউরো ২০২০’র শেষ ষোল থেকে বিদায় নেয়।

আরও পড়ুন: ১২ মিনিটে এমবাপের হ্যাটট্রিক, থামলেন পাঁচ গোল দিয়ে

পোলিশ ফুটবল ফেডারেশনের প্রধান সিজারি কুলেসজা বলেছেন, ‘পছন্দের বিষয়টি কঠিন ছিল, কিন্তু আমরা সেরা কোচকেই বেছে নিয়েছি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পার করা। আগামী বছর জার্মানিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।’

পর্তুগাল ছাড়াও ২০১০-২০১৪ সাল পর্যন্ত গ্রীস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সান্তোস।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর