পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয় দলের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার তত্ত্বাবধায়ক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ওয়াহাবের নিয়োগ নিশ্চিত করেছেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাঞ্জাব বিধানসভার নির্বাচন না হওয়া পর্যন্ত ওয়াহাব রিয়াজ এই পদে থাকবেন।

লাহোরে গভর্র বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওয়াহাব।

দেশে ফিরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন বলে জিওসুপারটিভিকে এমনটাই জানিয়েছেন ওয়াহাব। 

পাকিস্তানের হয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৩৭টি উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী পেসার।


একাত্তর/আরবিএস  

দীর্ঘদিন দেশের ক্রিকেট প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর, এবার গোটা দেশের ক্রীড়াঙ্গনের প্রধান হলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়ে রোববার সচিবালয়ে অফিসও শুরু করেছেন তিনি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর