দম বন্ধ হয়ে আসা ম্যাচে স্বস্তির শ্বাস নিলো খুলনা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ পিএম

বিপিএলের এবারের আসরে আগেই বিদায় নিয়েছে খুলনা টাইগার্স। বরিশালের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি ছিল গুরুত্বহীন। তবে এমন একটি ম্যাচ জমিয়ে দিয়ে জয় তুলে নিলো খুলনার বাঘেরা। 

বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে গিয়ে তিন বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে ইয়াসির আলি রাব্বির দল। ম্যাচ শেষে তাদের ঝুলিতে ছিল ছয়টি উইকেটও।

অপরদিকে প্লে-অফে নাম লেখানো বরিশাল হারলো নিজেদের পঞ্চম ম্যাচ। সাকিবের দল গ্রুপপর্ব শেষ করলো চার নম্বরে থেকে।

১৭০ রানের লক্ষে খেলতে নেমে ১১ ওভারে তিন উইকেটে মাত্র ৭৬ রান তোলে খুলনা। পরে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত এক ইনিংস আর শেষদিকে হাবিবুর রহমান সোহানের ক্যামিওতে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

জয় ৪৩ বলে ৫ চার আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৬৪ রানের ইনিংস। হাবিবুর রহমান ৯ বলে ৩০ রানের ঝড় তুলতে ২টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। তিনি ম্যাচটি শেষও করেছেন ছক্কা দিয়ে।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ফরচুন বরিশাল ৮ উইকেটে তোলে ১৬৯ রান। টসে দেখা যায় চমক, সাকিবের বদলে টস করেন মেহেদি হাসান মিরাজ। চমক ছিল ওপেনিং জুটিতেও। এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সুবিধা করতে পারেননি।

শেষে ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাটে ২৯ বলে ৪৮ রানে বড়ো পুঁজি গড়ে সাকিবের দল।

এছাড়া ইব্রাহিম জাদরান ১৫ বলে ২১ আর শেষদিকে করিম জানাত ৯ বলে খেলেন ১৮ রানের ইনিংস।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর