জরিমানার কবলে খালেদ মাহমুদসহ তিন খেলোয়াড়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম

টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং অন্য তিন খেলোয়াড়কে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন খেলোয়াড় রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার মাহেদি হাসান ও নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন শাস্তির মুখে পড়েছেন।

১০ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালীন আচরণ বিধির লেভেল-১এ খেলার স্পিরিট ভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে মাহমুদকে। ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় মাহমুদকে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জরিমানা ছাড়াও মাহমুদকে দু’টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। মাহমুদের বিপক্ষে অভিযোগ আনেন মাঠের আম্পায়ার আলী আরমান রাজন ও রবীন্দ্র উইমালাসারি, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও চতুর্থ অফিসিয়াল মাহফুজুর রহমান লিটু।

ম্যাচ রেফারি দেবব্রত পালের দেয়া শাস্তি মাহমুদ মেনে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

মিরপুরের ভেন্যুতে ১২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারে আচরণবিধি ভঙ্গের অভিযোগে রংপুরের মাহেদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সাথে ১টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে মাহেদির।

ঐ ম্যাচেই বিসিবির জার্সি পরার নিয়ম ভঙ্গ করেছেন পুরান। এজন্য ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা  ও দু’টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে পুরানের।

এই দু’জনের বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার প্রগীত রামবুকভেলা, আলি আরমান রাজন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান। নিজেদের দোষ স্বীকার করেছে খেলোয়াড়রা এবং ম্যাচ রেফারি আখতার আহমেদের দেয়া শাস্তি মেনে নেন তারা।

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে কুমিল্লা

১২ ফেব্রুয়ারি মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে লোগোর নির্দেশিকা ভঙ্গের জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে মোসাদ্দেককে।

মোসাদ্দেকের বিপক্ষে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস, রবীন্দ্র ভিমালাসিরি, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদ স্বপন। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি মোসাদ্দেক মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


একাত্তর/আরএ

শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা- আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে নাটকীয়ভাবে সরে আসার দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার এবং এই ইস্যুতে আইসিসির ভূমিকার প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংস্থাটিকে দ্বিতীয়বার চিঠি দিতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর