যুক্তরাষ্ট্রকে সুযোগই দিলো না পাকিস্তান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে বাবর আজমের দল। শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্য এবং সাহিবজাদা ফারহানের বিধ্বংসী ফিফটিতে ভর করে পাকিস্তান ১৯০ রানের বড় পুঁজি গড়ে, যা রান তাড়ায় যুক্তরাষ্ট্রের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। সাইম আইয়ুব দ্রুত ফিরলেও অন্য প্রান্তে সাহিবজাদা ফারহান ছিলেন রীতিমতো রুদ্রমূর্তি। মাত্র ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করা ফারহান খেলেন ৪১ বলে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সাথে তিনি ৮১ রানের জুটি গড়েন। বাবর শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও পরে হাত খোলেন এবং ৩২ বলে ৪৬ রান করে আউট হন।

মাঝপথে পাকিস্তান কিছুটা খেই হারালেও ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে শাদাব খান মাত্র ১২ বলে ৩০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকউইক ২৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের রানের গতি টেনে ধরার চেষ্টা করেন। ফলে শেষ ১০ বলে ৫টি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস ১৯০ রানেই থামে।

১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা মন্দ ছিল না। পাকিস্তানের বংশোদ্ভূত শায়ান জাহাঙ্গীর ৩৪ বলে ৪৯ রান করে আশা জাগিয়েছিলেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই পাকিস্তানের স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৫ জন স্পিনারের সম্মিলিত বোলিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। উসমান তারিক তার অভিষেক আইসিসি ম্যাচে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন এবং শাদাব খান ২৬ রানে নেন ২ উইকেট।

শেষদিকে শুভম রঞ্জনে আহত অবস্থায় বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে ২৮ বলে ৫১ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র।

এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। আগামী রোববার হাই-ভোল্টেজ ম্যাচে তাদের পরবর্তী প্রতিপক্ষ ভারত।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর