সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে কুমিল্লা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফিদের চার উইকেট হারিয়ে ফাইনালে উঠেছে তিন বারের চ্যাম্পিয়নরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) টানা ১০ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল।

তবে সিলেট হারলেও ফাইনালের জন্য তারা আরও একটি সুযোগ পাচ্ছে। আগামী মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে যারা জিতবে তারা কুমিল্লার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১২৬ রানের লক্ষে খেলতে নেমে সহজেই জিতেছে কুমিল্লা। রুবেল দুর্দান্ত বোলিং করে তিন উইকেট নিলেও ২০ বল আগে ছয় উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় কুমিল্লা। 

সুনীল নারিন ১৮ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মোসাদ্দেক ২৭, মঈন আলী ২১ রানের ইনিংস খেলেন।

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৩ রান খরচায় নেন তিনটি উইকেট। তানজিম হাসান সাকিব ও শফিকুল্লাহ গাফরী নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট স্ট্রাইকার্স। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই লণ্ডভণ্ড হয়ে যায় সিলেটের টপ অর্ডার। 

১৬ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে নামেন অধিনায়ক মাশরাফি। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৩৭ বলে ৫৬ রানের জুটি গড়েন তিনি। ১৭ বলে দুই চার ও দুই ছক্কায় ২৬ রানের ইনিংস খেলে আউট হন সিলেটের অধিনায়ক। 

মাশরাফি আউট হওয়ার পর পরই বিদায় নেন শান্ত। ২৯ বলে চারটি চার ও একটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন শান্ত।

এরপর মুশফিক কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হন। মুশফিক ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ১৭.১ ওভারে  সিলেট ১২৫ রান করতে পারে।

কুমিল্লার বোলারদের মধ্যে তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল ও মোস্তাফিজুর রহিম দুটি করে উইকেট নিয়েছেন। মঈন আলী, সুনীল নারিন ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট নেন।


একাত্তর/এসি

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের তালিকা থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বিসিবি সরিয়ে দিয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর