লা লিগায় টানা সপ্তম জয় পেলো বার্সেলোনা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০ পিএম

স্প্যানিশ লা লিগায় টানা সাত জয় পেলো পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। ঘরের মাঠে কাদিজকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে কাদিজকে হারায় বার্সা। সার্জিও রবার্তোর পর দলের জয়সূচক গোল করেন রবার্ট লেভানদোভস্কি।

এ জয়ে শিরোপা জেতার লড়াইয়েও রিয়াল থেকে অনেকটা এগিয়ে গেছে তারা। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৫৯, সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বেশ কিছুটা পেছনে রিয়াল।

খেলার শুরুতে বারবার আতঙ্ক ছড়াচ্ছিলো কাদিজ। ১৬ মিনিটে বল জালেও জড়িয়ে ফেলেছিল তারা, অফসাইডের কারণে তা বাতিল হয়।

দল গুছিয়ে আক্রমণে যায় বার্সাও। কয়েকটি সম্ভাবনা নষ্ট হলেও গোলের জন্য বেশি অপেক্ষায় থাকতে হয়নি। প্রথমার্ধের একদম শেষ দিকে দিয়ে দুই গোল পেয়ে যায় তারা।

৪৩ মিনিটে তোরেসের ক্রস থেকে ডাইভ দিয়ে হেড করেছিলেন লেভানদোভস্কি। তা ফিরিয়ে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ফিরতি বল পায়ের সামনে পেয়ে জালে জড়িয়ে দেন রবার্তো।

দুই মিনিট পরই আবার তাদের ঝলক। এবার রবার্তোর পাস একদম বক্সের সামনে পেয়ে যান লেভানদোভস্কি। পোলিশ ফরোয়ার্ড নিখুঁত প্লেসিং শটে খুঁজে নেন জালের ঠিকানা।

বিরতির পরও সুযোগ পেয়েছিলেন লেভাদোভস্কি। ৫৭ মিনিটে তার ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কাজিদের ফরোয়ার্ড মার্তি দ্বিতীয়ার্ধেও বল জালে জড়িয়েছিলেন। 

এবার সেই গোল বাতিল হয় তার আগে হওয়া ফাউলের কারণে। ফলে দুই শূন্য গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। 


একাত্তর/এসজে
ইস্তাম্বুলের আলী সামি ইয়েন স্টেডিয়ামের অগ্নিগর্ভ পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর