সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামিম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

দেশের ক্রিকেটে দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। জাতীয় দলে তাদের যাত্রা শুরুও প্রায় এক সঙ্গে। শুরু থেকে তাদের মধ্যে জমে ওঠে বন্ধুত্ব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে ফাঁটল ধরে। যা এখন সবার কাছে ওপেন সিক্রেট।

সফররত ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরুর আগে রোববার এক সংবাদ সম্মেলনেও এনিয়ে কথা উঠেছে। মিরপুরের হোম অব ক্রিকেটের এই সংবাদ সম্মেলনে তামিম কথা বলেছেন সাকিব নিয়ে। জানিয়ে দিয়েছেন, মাঠের খেলায় সম্পর্ক কোনো ইস্যু হবে না।

সাংবাদিকদের প্রশ্ন-উত্তরে সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাখ ঢাক করলেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়ে দেন, মাঠের বাইরে সাকিবের সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন মাঠে তার কোনো প্রভাব তিনি পড়তে দেন না।

image


তামিম বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সাকিব যখন জাতীয় দলের জার্সি পরে, মাঠে যখন আমি নামি, আমি আমার সেরাটা দেই। সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যে কোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়।

তিনি আরও বলেন, আমি আপনাকে এটা নিশ্চিত করছি, সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি, কোনো পরামর্শের প্রয়োজন হলে আমিও সব সময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই। এই জিনিসগুলো ঠিক থাকে, তাহলেই হলো। 

আরও পড়ুন: মেসি, এমবাপ্পে, বেনজেমা- কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়

তামিম ইকবালকে প্রশ্ন করা হয় মাঠের বাইরে সাকিবের সঙ্গে তার সম্পর্কের উন্নতি করা সম্ভব কি না? উত্তরে তামিম বলেন, চাইলে সবই সম্ভব। তবে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


একাত্তর/এসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর