১২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ আয়ারল্যান্ডের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তৃতীয় দিনে বৃহস্পতিবার ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে আইরিশরা।

৩৪/২ নিয়ে দিন শুরু করা বাংলাদেশ এইদিন আর ৬ রান যোগ করতেই হারায় আরো এক উইকেট। ফলে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দু‘জনে মিলে খেলার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। গড়ে তোলেন দেড় শতাধিক রানের জুটি। 

বিশেষ করে ব্যাট হাতে পাল্টা আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। সম্মুখ থেকে নেতৃত্ব দেন তিনি, প্রথম বল থেকেই দেখা দেন আক্রমণাত্মক মেজাজে। সুবাদে মাত্র ১৮৮ বলে যোগ করেন ১৫৯ রান। তবে আরো একবার সমর্থকদের হতাশ করেন সাকিব, শতক ছোঁয়ার সুযোগ আর সম্ভাবনা হাতছাড়া করেন তিনি৷ ফেরেন ৯৪ বলে ৮৭ রান করে।

সাকিব হতাশ করলেও হতাশ করেননি মুশফিক। নিজের মতো করে খেলতে থাকেন এক প্রান্ত আগলে রেখে। সময়ের সাথে সাথে তারও ব্যাট হয়ে ওঠে আগ্রাসী, রান বাড়াতে থাকেন দলেরও। একপর্যায়ে গিয়ে তুকে নেন শতকও।

মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস। ব্যাট হাতে আজো ছড়াচ্ছেন সুবাস। তবে ইনিংস বড় করতে পারেননি, ৪১ বলে ৪৩ রানে থামেন লিটন। ভেঙেছে মুশফিকের সাথে তার ৮৪ বলে ৮৭ রানের জুটি। এরপর মেহেদী মিরাজের সাথে ৫৭ বলে ৪৫ রানের জুটি গড়েন মুশফিক, যেখানে অবশ্য ৩১ রানই মিরাজের।

এইদিন দ্রুত গতিতে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নেন মিরাজ। এরই মাঝে ফেরে ফেরেন মুশফিকুর রহিম। আউট হবার আগে খেলেন ১৬৭ বলে ১২৬ রানের ইনিংস। এরপর ম্যাকবির্নির শিকার হয়ে দ্রুত ৪ উইকেট হারালে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দ্র‍ুত রান তুলতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ৫৫ রান করে আউট হন মিরাজ৷

আয়ারল্যান্ডের পক্ষে ম্যাকব্রাইন ২৮ ওভার বল করে ২ মেডেনসহ ৬ উইকেট পান ১১৮ রানের বিনিময়ে। বাকি চারটি উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছেন আডায়ার ও হোয়াইট।

১৫৫ রান পেছনে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিব-তাইজুলের স্পিন তোপে পড়ে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৩ ওভার বল করা সাকিব দ্বিতীয় ইনিংস শুরু করেন নিজেই বল হাতে। উইকেটের দেখাও পেয়ে যান একই ওভারে। ফেরান জেমস ম্যাককালামকে।

এরপর জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম, ম্যারি কামিন্সকে (১) এলবিডব্লুর ফাঁদে ফেলার পর স্ট্যাম্প ভেঙেছেন আইরিশ অধিনায়ক এন্ডি বালবির্নির; ৩ রান করেন তিনি।

এরপর অবশ্য একটা প্রতিরোধ এসেছে তাদের কাছ থেকে। প্রথম ইনিংসে ফিফটি করা হ্যারি টেক্টর আর পিটার মুর উইকেট পতনের স্রোত আটকান। ৬৩ বল টিকে থেকে ১৪ রান যোগ করেন দুজন।


একাত্তর/এসজে

আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর