ইনিংস পরাজয় এড়িয়ে আইরিশদের ১৩১ রানের লিড

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৯:১৬ পিএম

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারানোর। তবে আইরিশদের অসাধারণ ব্যাটিংয়ে টাইগারদের সে আশা মিলিয়ে গেছে।

বৃহস্পতিবার  ইনিংস ব্যবধানে জয়ের হাতছানিতে শুরু হয়েছিল সকাল। বিকেল গড়াতে দেখা গেল উল্টো ছবি। ২ উইকেট হাতে রেখে ১৩১ রানের লিড নিয়েছে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। অ্যান্ডি ম্যাকব্রিন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটির সংগ্রহ ২১ রান। 

শুরুতেই টপ ও মিডল অর্ডারে ধসের পর লোয়ার ও টেলের ব্যাটাররা বাংলাদেশকে ফেলেছেন বড় চ্যালেঞ্জে। আগের দিন ১৩ রানে ৪ উইকেট হারালেও মিরপুর টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ৭ ওভারের মধ্যে প্রথম ৪ উইকেট হারানো দল ৯০ ওভার লড়ল পরের ৪ উইকেট হারিয়ে।

লরকান টাকারের অনবদ্য সেঞ্চুরি খেলার বাঁক বদলে দেয়। ১৬২ বলে ১৪ চার ও একটি ছয়ে করেন ১০৮ রান। ম্যাকব্রিনের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১১১ রানে জুটি। দলীয় ২৩৪ রানে আউট হন এই সেঞ্চুরিয়ান। ১৬২ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এবাদতের বলে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা মার্ক এডায়ারকে নিয়ে রানের খাতা সচল রাখেন ম্যাকব্রেনি। দলীয় ২৬৫ রানে এডায়ারকে (১৩) আউট করেন তাইজুল ইসলাম। এরপর ক্রিজে আসা গ্রাহাম হিউমকে সঙ্গে নিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

আগের দিনের মতোই তাইজুল ইসলাম শিকার করেন আরও দুটি উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া এ বাঁহাতি স্পিনার অপেক্ষায় ম্যাচে দশ উইকেট শিকারের। আয়ারল্যান্ডের শেষের দুটির একটি পেলেই বড় অর্জনে নাম লেখাবেন তাইজুল।

ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনের বিকেলে সাকিব দুটি উইকেট নিলেও তৃতীয় দিনেও পাননি শিকারের দেখা।

এর আগে মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে ১৫৫ রানের লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ১২৮ রান করতে হবে আইরিশদের। 


একাত্তর/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর