হঠাৎ বাড়ানো হলো সৌরভের নিরাপত্তা, কিন্তু কেন...

আপডেট : ১৭ মে ২০২৩, ০৪:৪৮ পিএম

কোন সন্দেহ নেই যে, গোটা ভারতেই দেশটির সাবেক ক্রিকেট সেনাপতি ও বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীর রয়েছে বিশেষ মর্যাদা। ক্রিকেটের বাইরেরও মাঝেমধ্যে রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে তিনি এখন মহা ব্যস্ত আইপিএল নিয়ে। 

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী আবারো শিরোনাম হলেন, হঠাৎ করেই তার নিরাপত্তা বেড়ে যাওয়ায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে সৌরভ আরও একধাপ বেশি নিরাপত্তা দেয়া হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত সে সম্পর্কে কিছু বলা হয়নি। 

ভারতের অন্যতম ভিআইপি সৌরভ গাঙ্গুলী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সুরক্ষা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও নতুন করে বলার কিছু নেই। এতদিন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা ছিলো তার জন্য। এবার থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন সৌরভ।

সৌরভের সঙ্গে ২৪ ঘন্টা দুজন করে বিশেষ দেহরক্ষী থাকবে। একটি বিশেষ গাড়িও রাখা থাকবে। কলকাতায় ফিরলে নতুন নিরাপত্তা কার্যকর হবে। চাইলে সেই গাড়িতে চেপে যেখানে খুশি যেতে পারেন। এমনকি সৌরভের বাসভবনে উপস্থিত থাকবেন দুই বিশেষ দেহরক্ষী।

কি কারণে তা নিরাপত্তার অভাব হল তা নিয়ে কৌতুহল দানা বেঁধেছে। তার উপর কোনো হুমকি আছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছেন অনেকে। ২১ মে জেড ক্যাটাগরির সব সুযোগ সুবিধা পাবেন মহারাজা। ইতিমধ্যেই পুলিশ কর্তারা গিয়ে সৌরভের নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছেন।

শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেই নয় সৌরভের নাম ছড়িয়ে পড়েছে দিল্লির রাজনীতিতেও। তৃণমূল থেকে শুরু করে বিজেপি সবাই চাইছেন তাকে নিজেদের শিবিরে ভেড়াতে। যদিও সৌরভ এখন নিজ থেকে রাজনীতিতে প্রবেশ করার কোন আগ্রহ দেখাননি। 

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আইপিএলে নাম লেখান সৌরভ। নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। খেলেছেন পুনে ওয়ারিয়র্সের হয়েও। সৌরভ সিএবি এবং বিসিসিআই এর সভাপতির পদ সামলে ছিলেন একসময়।

আপাতত সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। আইপিএল শেষেই জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি। রাজ্য সরকার থেকেই বাড়ানো হচ্ছে সৌরভের নিরাপত্তা। এরই মধ্যে ডিরেক্টর অফ সিকিউরিটি থেকে অর্ডার গিয়েছে লালবাজারে। তারাও প্রস্তুত। 

নতুন ক্যাটাগরিতে ২৪ ঘন্টাই নিরাপত্তা পাবেন সৌরভ। বাড়ি ও তিনি যেখানে যাবেন নিরাপত্তা  থাকবে। সব সময় সঙ্গে থাকবে এসকর্ট গাড়ি। জানা গেছে ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বাড়াতে। তাই ওয়াই থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেয়া হলো। 


একাত্তর/এআর

রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর