আবারও বর্ণবাদের শিকার হলেন ভিনিসিয়াস

আপডেট : ২২ মে ২০২৩, ০৪:৩০ পিএম

স্প্যনিশ ফুটবলে আবারও বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে ভ্যালেন্সিয়াতে খেলতে গিয়েছিলো রিয়াল। ম্যাচে এক শূণ্য গোলে হেরে যাওয়ার পরও গ্যালারি থেকে ভিনিসিয়াসকে শুনতে হয়েছে বর্ণবাদী শ্লোগান। 

ম্যাচ হেরে লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া লস ব্লাঙ্কোস ছাড়িয়ে আলোচনা এসেছে ২২ বছরের ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের বর্ণবাদের শিকার হওয়া, হাতাহাতিতে জড়ানো এবং শেষ পর্যন্ত লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ার ঘটনাটি। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচে ভ্যালেন্সিয়ার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে। ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বজুড়ে। আর, তাই  বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনারও কোনো শেষ নেই।

image


ম্যাচের ৩৩ মিনিটে পিছিয়ে পড়ার যখন রিয়াল সমতা ফেরাতে মরিয়া, তখন স্বাগতিক দল ভ্যালেন্সিয়ার দর্শকরা ভিনিসিয়াসকে বর্ণ পরিচয় তুলে গালি দিতে থাকে। বেশ কিছু বর্ণবাদী দর্শককে চিনেও ফেলেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

তিনি আঙুল নির্দেশ করে তাদের প্রতি ব্যবস্থা নেয়ার দাবি জানালে ম্যাচ কিছুক্ষণ বন্ধও থাকে। মাঠের ফুটবলেও রোববারের ম্যাচে বারবার আক্রান্ত হতে দেখা গেছে ভিনিসিয়াসকে। ২২ বছর বয়সী এই তারকাকে ১০টি ফাউল করা হয়েছে এদিন।

ম্যাচ শুরুর পরে শেষ বাঁশির মিনিট তিন আগে ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ান ভিনিসিয়াস। দলটির জর্জিয়ান গোলরক্ষক মার্দাসভেলি তেড়ে এসে ভিনির সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। ভ্যালেন্সিয়ার টনি লাতো পেছন থেকে তার গলা চেপে ধরেন। 

image


দুই দলের ফুটবলাররা ভিনি ও মার্দাসভেলিকে আলাদ করে ফেলেন। এমন সময় ভিনিসিয়াসের একটি চড় লেগে যায় ভ্যালেন্সিয়ার হুগো দুরোর মুখে। ব্যাস, আর যায় কোথায়। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন লস ব্লাঙ্কোসের এই ফরোয়ার্ডকে। 

বর্ণবাদী আচরণের ঘটনা এটাই প্রথম নয় ভিনিসিয়াসের সঙ্গে। গত দুই বছরে অন্তত তিন দফায় এর শিকার হন তিনি। এই ব্রাজিলিয়ানের প্রতি সম্ভাব্য হেট ক্রাইম নিয়েও তদন্ত করছে স্প্যানিশ পুলিশ। চলতি মৌসুমে লা লিগায় ৭৯ বার ফাউলের শিকার হয়েছে ভিনসিয়াস, ইউরোপের শীর্ষ সাত লিগে কোন ব্যক্তিগত খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ।

ম্যাচ শেষে রিয়ালের কোচ মার্সেলো অ্যানচেলত্তি ভ্যালেন্সিয়ার গ্যালারি ও মাঠে ঘটে যাওয়া সব ঘটনার তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, স্প্যানিশ ফুটবল বর্ণবাদে দুষ্ট। এর থেকে বেরিয়া আসার উপায় খুঁজতে লা লিগা কর্তৃপক্ষের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 


একাত্তর/এসি

মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর