টেস্ট চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল আজ। লন্ডনের ওভালে দুপুর সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়নশিপে টানা দুইবার ফাইনাল খেলতে নামবে ভারত। গেলো বছর কিউইদের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে হয় রোহিত-ভিরাটদের।
সম্প্রতি সাদা পোশাকে বেশ ছন্দে আছে রোহিতের দল। সবশেষ পাঁচ টেস্টে মাত্র একটিতে হেরেছে তারা। অজিদের বিপক্ষে সবশেষ চার টেস্টেও জয় ভারতের।
এদিকে, ইনজুরিতে ফাইনাল থেকে ছিটকে গেছেন অজি পেসার জশ হ্যাজেলউড। তার জায়গায় খেলতে পারেন ডানহাতি পেসার স্কট বোল্যান্ড। ইনজুরি কাটিয়ে অজি দলে ফিরছেন ডেভিড ওয়ার্নার।
বছরের শুরুতে ভারতের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ঐ সিরিজের ফল টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে কোন প্রভাব ফেলবে না মনে করেন লিঁও।
তিনি বলেন, ‘ভারতে যা কিছু ঘটেছে সবকিছু ভুলে যেতে হবে। দুই দলই বেশ সুসংগঠিত। এটা সত্যিই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
ভারতের প্রশংসা করে লিঁও বলেন, ‘অবশ্যই ভারতের ভালো মানের ব্যাটার ও বোলার রয়েছে। এটি সত্যিই প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এটি নতুনভাবে শুরু হবে এবং আমি এটির জন্য অপেক্ষা করছি।’
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের ফ্যাক্টবক্স:
ভেনু: ওভাল, লন্ডন (স্টেডয়ামের ধারন ক্ষমতা ২৭ হাজার পাঁচশ)
৭-১১ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা।
প্রাইজ মানি: চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার।
ভারত: বিশ্ব র্যাংকিং: ১
অধিনায়ক: রোহিত শর্মা
কোচ: রাহুল দ্রাবিড়
শীর্ষ র্যাংকিংয়ের ব্যাটার: রোহিত শর্মা (১১)
শীর্ষ র্যাংকিংয়ের বোলার: রবিচন্দ্রন অশ্বিন (১)
ভারতীয় দল: রোহিত শর্মা, সুবমান গিল, চেতেশ^র পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবিচন্দ্রন অশি^ন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকত, ইশান কিষান।
অস্ট্রেলিয়া: বিশ্ব র্যাংকিং: ২
অধিনায়ক: প্যাট কামিন্স
কোচ: এন্ড্রু ম্যাকডোনাল্ড
শীর্ষ র্যাংকিংয়ের ব্যাটার: মার্নাস লাবুশেন (১)
শীর্ষ র্যাংকিংয়ের বোলার: প্যাট কামিন্স (৩)
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, আ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, মাইকেল নেসার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁয়, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: কোথায় যাচ্ছেন লিওনেল মেসি?
শেষ পাঁচ ম্যাচ:
২০২১: ভারত তিন উইকেটে জয়ী (ব্রিজবেন)
২০২৩: ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী (নাগপুর)
২০২৩: ভারত ছয় উইকেটে জয়ী (দিল্লি)
২০২৩: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী (ইন্দোর)
২০২৩: ম্যাচ ড্র (আহমেদাবাদ)
একাত্তর/আরএ
