রশিদকে ছাড়াই ঢাকায় আফগান ক্রিকেট দল

আপডেট : ১০ জুন ২০২৩, ১১:৪২ পিএম

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আজ ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে সকাল ৯টায় ঢাকায় পা রাখেন আফগান দলে ১০ সদস্য। শ্রীলংকান এয়ারলাইন্সে দ্বিতীয় ও শেষ ভাগটি ঢাকায় পৌঁছায় সকাল ১১ টা ৪৫ মিনিটে।

ঢাকায় পৌঁছে হোটেল সোনারগাঁওয়ে রওনা হয় আফগানিস্তান দল। আগামীকাল একমাত্র টেস্টের জন্য অনুশীলন শুরু করবে আফগানরা। 

রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকাদের বাইরে রেখে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করছে আফগানিস্তান। ইনজুরির কারণে সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি ২৪ বছর বয়সী রশিদ।

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে একাই ১১ উইকেট নিয়েছিলেন রশিদ। আগামী মাসে টাগার দলের  বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে  তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে ধারনা করা হচ্ছে। 

টেস্টের পর সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত উড়ে যাবে আফগানিস্তান। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে তারা।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতির জন্য আজ হোটেলে উঠেচে বাংলাদেশ টেস্ট দল। আগামীকাল থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সফরে আফগানিস্তান টেস্ট দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই ও নিজাত মাসৌদ। 

রিজার্ভ: জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ। 


একাত্তর/আরবিএস   
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর